Monday, April 13, 2026

দেওয়া হবে ইনসেনটিভ, ডেলিভারি কর্মীদের ধর্মঘটে বড় ঘোষণা সুইগি ও জোমাটোর

Date:

Share post:

বছরের শেষদিনে ধর্মঘটের ডাক দিয়েছেন ডেলিভারি কর্মীরা। অতিরিক্ত পরিশ্রম, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়া, নিরাপত্তার অভাব সংক্রান্ত একাধিক দাবিতে বুধবার সকাল থেকে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন সুইগি, জোম্যাটো, অ্যামাজন (Amazon), ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট (Flipkart), জেপ্টোর ডেলিভারি অ্যাপের কর্মীরা। ফলে সমস্যার মুখে গ্রাহকরা। পরিস্থিতি বেগতিক দেখেই বড় ঘোষণা করল ভূমি সংস্থা সুইগি (Swiggy) , জোম্যাটো (Zomato)।

‘কুইক সার্ভিস’ ইস্যু থেকে কম মজুরি, যখন তখন আমি ছাঁটাই সংক্রান্ত কর্মী বিক্ষোভে এবার বর্ষশেষে ও ব্যস্ততম সময়ে ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করেছে দুই ই-কমার্স সংস্থা।জেপ্টোর (Zepto) তরফেও কর্মীদের অতিরিক্ত ইনসেনটিভের কথা জানানো হয়েছে। সুইগি (Swiggy) কর্তৃপক্ষ বলেছে, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি ডেলিভারির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ দেওয়া হবে। এমনকি বছরের প্রথম দিনেই ৬টা রাত ১২টা পর্যন্ত সময়কালে ২ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভের ভাবনা চিন্তাও রয়েছে।জোমাটো জানিয়েছে, এই দুদিন অর্ডার ক্যানসেল হলে কর্মীদের থেকে কোন পেনাল্টি কাটা হবে না। পাশাপাশি সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত অর্ডার পিছু ১২০ থেকে ১৫০ টাকা অব্দি দেওয়া হবে।

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...