Saturday, June 20, 2026

ভোডাফোন বাঁচাতে কেন্দ্র সরকারের বড় ঘোষণা: ২ লক্ষ কোটি মেটাতে অংশীদারিত্ব

Date:

Share post:

দেশের অত্যন্ত পুরোনো ও বিপুল গ্রাহক সমন্বিত মোবাইল নেটওয়ার্কের সপক্ষে সুপ্রিম কোর্ট কেন্দ্রের সরকারকে প্রস্তাব দিয়েছিল। এই পরিস্থিতিতে ভোডাফোন আইডিয়া-কে (Vodafone Idea) বাঁচাতে বড় পদক্ষেপ কেন্দ্রের সরকারের। সংস্থার ৪৯ শতাংশের অংশীদারিত্ব (stake holder) গ্রহণ করল কেন্দ্র সরকার। সেই সঙ্গে কেন্দ্রের কাছে সংস্থার বকেয়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত মন্ত্রিসভার (union cabinet) বৈঠকে।

২০১৮-১৯ সালে ভোডাফোন আইডিয়ার বকেয়া ভারত সরকারের কাছে ২ লক্ষ কোটি। এজিআর বাবদ এই টাকা উদ্ধার নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। একদিকে সংস্থা এজিআর (AGR) কমানো ও সংস্থার উপর আর্থিক চাপ কমাতে অনুরোধ জানিয়েছিল। সুপ্রিম কোর্টও (Supreme Court) পর্যবেক্ষণে কেন্দ্রের সরকারের পক্ষে এই মকুবের সমর্থন জানিয়েছিল।

শেষ পর্যন্ত এজিআর-এর (AGR) সর্বমোট ৮৭,৬৯৫ কোটি ভোডাফোন আইডিয়া বকেয়া ওই অঙ্কেই স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে নতুন করে কোনও এজিআর বকেয়া হিসাবে যুক্ত হবে না। সেই সঙ্গে কেন্দ্রের সরকার সংস্থার ৪৯ শতাংশের অংশীদার হওয়ায় সংস্থার উন্নয়নে এবার থেকে পদক্ষেপ নেবে কেন্দ্রের সরকার।

আরও পড়ুন : ঋণের ভারে জর্জরিত ভোডাফোন-আইডিয়ার ৩৫ শতাংশ শেয়ার নিচ্ছে কেন্দ্র

তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, ভোডাফোনকে তাদের বকেয়া কেন্দ্রের তহবিলে জমা দিয়ে হবে। সেক্ষেত্রে তারা পাঁচ বছরের মধ্যে এই বকেয়া জমা দিতে পারবে। ২০২৬ অর্থবর্ষ থেকে ২০৩১ অর্থবর্ষের মধ্যে এই বকেয়া দিতে পারবে ভোডাফোন আইডিয়া।

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...