Monday, May 25, 2026

জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মুখোমুখি দুই ট্রেন, আহত একাধিক

Date:

Share post:

উত্তরাখণ্ডের (Uttarakhand )চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষ(Tunnel Train Acciden), আহত কমপক্ষে ৬০ জন। মঙ্গলবার রাতে বিষ্ণুগড়–পিপলকোটি হাইড্রো প্রকল্পের টানেলের ভেতরেই শ্রমিক ও আধিকারিকদের বহনকারী একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা(Tunnel Train Accident) খায় সরঞ্জামবোঝাই একটি মালবাহী ট্রেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

চামোলির জেলাশাসক গৌরব কুমার এই মর্মে জানিয়েছেন, শ্রমিক ও আধিকারিকদের বহনকারী একটি লোকো ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় ট্রেনে ১০৯ জন যাত্রী ছিলেন। ৬০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গোপেশ্বরের জেলা হাসপাতালে। পাঁচজনের হাড় ভেঙে গিয়েছে। ১৭ জন আহতকে পিপালকোটির বিবেকানন্দ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, ওই টানেলে বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ-র কাজ চলাকালীন একটি ট্রেনে করে যাচ্ছিলেন আধিকারিক ও শ্রমিকরা। প্রয়োজনীয় সরঞ্জাম ছিল ট্রেনটিতে। চামোলি জেলার হেলাং এবং পিপালকোটির মধ্যে অলকানন্দা নদীর ওপর নির্মিত ৪৪৪ মেগাওয়াট ক্ষমতার এই জলবিদ্যুৎ প্রকল্প চারটি টারবাইনের মাধ্যমে ১১১ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কিন্তু এদিন হঠাৎ করেই আধিকারিক এবং কর্মীদের নিয়ে যাওয়া একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় মালবাহী ট্রেনের। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর কর্মী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...