Sunday, June 14, 2026

বিজেপি রাজ্যে বাঙালি নির্যাতন, একটাও কথা বললেন না শাহ! প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

বাংলায় ক্ষমতায় এলে বাঙালির জন্য না কি বিজেপি প্রভূত উন্নয়ন করবে। অথচ সাম্প্রতিক উদাহরণ স্পষ্ট করছে, কীভাবে শুধুমাত্র বাঙালি বলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে অত্যাচারিত হয়েছে জাতি-ধর্ম-পেশা নির্বিশেষে বাঙালি। ভুরি ভুরি এই ঘটনার পরেও বিজেপি সেকেন্ড ইন-কমান্ড অমিত শাহর (Amit Shah) মুখে একবারও বাংলার অত্যাচারিত (Bengali torture) সেই মানুষের কথা নেই। তারপরেও বাংলায় ক্ষমতায় এলে তারা বাঙালির বাড়িতে ঢুকে বাঙালিকে মারবে, আশঙ্কা প্রকাশ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (AITC)।

যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বারবার বাঙালির সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তারপরেও বাংলা দখলের স্বপ্ন বিজেপির। আর সেখানেই তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের (Samirul Islam) প্রশ্ন, বাংলায় এসে অমিত শাহ বড় বড় কথা বলছেন। বিজেপি নাকি বাংলাকে সুখে–শান্তিতে রাখবে! যারা বাঙালি দেখলেই মারধর করে, বাংলায় কথা বললেই খুন পর্যন্ত করে— তারাই আবার বাংলার উন্নয়নের কথা বলছে! প্রতিদিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধু বাংলায় কথা বলার অপরাধে পুলিশের অত্যাচার চলছে। বিজেপির নেতারা প্রকাশ্যে বাঙালিদের অপমান করছে। দলে দলে বাঙালি শুধু বাংলায় কথা বলার জন্য মার খাচ্ছে বিজেপির দালালদের হাতে। সাংবিধানিক অধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিদিন। নিজেদের রুজিরুটি ছেড়ে পালিয়ে আসছে বাংলার মানুষ। আমাদের এখানেও তো সারা দেশের বিভিন্ন রাজ্যে থেকে দেড় কোটি মানুষ (migrant) থাকেন। তাঁরা সবাই আমাদের আপনজন। তবে বিজেপি (BJP) কেন বাংলাকে (Bengali) আপন করতে পারে না?

আরও পড়ুন : বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অত্যাচার! নিন্দায় সরব মুখ্যমন্ত্রী

আদতে বিজেপির যে চেহারা বাংলার মানুষ প্রত্যক্ষ করেছে, তাঁদের যে বাংলায় ক্ষমতায় আনার কথা তারা ভাবতেও পারে না, তা স্পষ্ট করে সামিরুলের দাবি, আজ আমাদের ভাই-বোনদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধুমাত্র বাংলায় (Bengali) কথা বলার জন্য মারধর করা হচ্ছে। এখনও এরা বাংলায় দাঁত ফোটাতে পারেনি। এই বিষাক্ত বিজেপিকে (BJP) যদি কোনওদিন ক্ষমতায় আনার কথা স্বপ্নেও ভাবেন, তবে তারা বাংলায় কথা বলার অপরাধে আপনার বাড়িতেও ঢুকে আপনাকে মারবে। যারা বাংলা আর বাঙালিকে এত ঘৃণা করে, তাদেরকে বাংলার কোনওদিন ক্ষমা করবে না। বাংলার মানুষ চুপ করে থাকবে না।

Related articles

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...