Saturday, June 13, 2026

জোড়া সুখবর বঙ্গ শিবিরে, বড় জয়ের দিনেই শামির প্রত্যাবর্তনের ইঙ্গিত

Date:

Share post:

২০২৫ সালের শেষ দিন দারুণ ভাবে শেষ করল বাংলা(Bengal) দল, জম্মু-কাশ্মীরকে ৯ উইকেটে উড়িয়ে দিল।এই জয় নেট রান রেট বাড়াতে সুবিধা করল। বোলারদের দাপটে সহজেই জয় পেল বাংলা (Bengal)। একইদিনে জাতীয় দলে শামির প্রত্যাবর্তনের সুখবর বাংলা শিবিরে।

শামি-মুকেশ-আকাশদীপদের দাপটে ২০.৪ ওভারে ৬৩ রানে গুটিয়ে যায় জম্মু-কাশ্মীর। আকাশ-মুকেশ চারটি করে উইকেট নিয়েছেন। শামি দুটি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ঈশ্বরণ ৪ রানে আউট হলেও অভিষেক পোড়েল ৩০ এবং সুদীপ ঘরামি ২৫ রানে অপরাজিত থেকে বাংলাকে জিতিয়ে দেন।

একইদিনে একদিনের দলে শামির(Md. Shmai) প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া গেল জাতীয় দলে। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছেন। ফলে ১০ মাস পর আবার জাতীয় দলে ফিরতে পারেন শামি।  ভারতীয় বোর্ডের এক সূত্র জানিয়েছে, ঘরোয়া ক্রিকেটে শামির পারফরম্যান্সের দিকে নজর ছিল নির্বাচকদের।  শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন শামি(Md. Shami)। সেই টুর্নামেন্টে ৯ উইকেটও নিয়েছেন।

বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “শামি সব সময়ই আলোচনার মধ্যে ছিল। ওর ফিটনেস নিয়ে চিন্তা ছিল। শামিকে নিয়ে সন্দেহের অবকাশ নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজজে ওকে ফেরানো হতে পারে। ওর উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে। এমনকি, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপেও ও খেলতে পারে।”

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...