Tuesday, June 23, 2026

শনিবার আলিপুরদুয়ারে অভিষেক: কথা বলবেন ৬১ চা-বাগানের শ্রমিকদের সঙ্গে

Date:

Share post:

নির্বাচনের পারদ যত চড়ছে, শীতের সকালে বিজেপি ও বিরোধীদের কপালে ঘাম ছুটিয়ে তত সুর চড়াচ্ছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই সংকল্প নিয়ে রাজ্যের একের পর এক জেলায় পা রাখছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দক্ষিণের বারুইপুরের পরে শনিবার সোজা তিনি উত্তরে। চা বাগানের (tea garden) শ্রমিকদের নিয়ে আলিপুরদুয়ারে (Alipurduar) সভা করবেন তিনি।

শনিবার দুপুরে ১টা নাগাদ আলিপুরদুয়ার (Alipurduar) শহর সংলগ্ন মাঝেরডাবরি চা-বাগানের মাঠে চা শ্রমিকদের (tea worker) সঙ্গে কথা বলার পাশাপাশি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই সভার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য আইএনটিটিইউসি’র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে।

আরও পড়ুন : মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে ১১ জনের মৃত্যু: শাহর ‘সোনার বাংলা’কে কটাক্ষ অভিষেকের

দলীয় সূত্রে জানানো হয়েছে, শনিবারের সভায় জেলার ৬১টি চা-বাগানের শ্রমিকরা (tea worker) উপস্থিত থাকবেন। তাঁরা মঞ্চের একেবারে সামনে বসবেন একটি গ্যালারিতে (gallery)। সেই গ্যালারির কাছে পৌঁছে যেতে তৈরি করা হয়েছে র‍্যাম্প (ramp)। সেখান থেকে সরাসরি অভিষেক শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। জানবেন তাঁদের সমস্যার কথা।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...