Wednesday, March 25, 2026

ঘরের মাঠে আইপিএল খেলবেন না যশস্বীরা, বিকল্প ভেন্যু বেছে নিল রয়্যালস ব্রিগেড

Date:

Share post:

রাজস্থান ক্রিকেট সংস্থায় চলছে ডামাডোল। তার জেরেই আগামী আইপিএলে ঘরের মাঠে খেলবে না রাজস্থান রয়্যালস(Rajasthan Royals )। চলতি বছরে আইপিএলে  জয়পুরে সোয়াই মান সিং স্টেডিয়ামে(Sawai Mansingh Stadium) খেলতে দেখা যাবে না যশস্বী জয়সওয়ালদের।

আগামী আইপিএলে রাজস্থান ঘরের ম্যাচগুলি খেলবে ভিন রাজ্যের স্টেডিয়ামে। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) স্টেডিয়ামেই বেশিরভাগ ম্যাচই খেলবে রাজস্থান। দু’টি ম্যাচ খেলতে পারে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। বিগত কয়েক মরশুমে  অসমে দুটি করে ম্যাচ খেলত রাজস্থান(rajasthan Royals )।

কিন্তু কেন ঘরের মাঠে না খেলার সিদ্ধান্ত নিল রাজস্থান। নেপথ্যে রয়েছে রাজস্থান ক্রিকেট সংস্থায় চূড়ান্ত ডামাডোল।  রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনে (Rajasthan Cricket Association) সংকট অব্যাহত। নির্বাচিত কোনও কমিটির হাতে পরিচালন ক্ষমতা নেই। সংস্থার দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া অ্যাড হক কমিটি। এই কমিটি নিয়ে আপত্তি রয়েছে বিসিসিআইয়ের। এই জটিলতার জেরে ম্যাচ  আয়োজনে প্রভাব পড়ছে রাজস্থানের। তাই বিকল্প ভেন্যু বেছে নিল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।

এদিকে, কেকেআর দলে কর্তৃত্ব বাড়ছে কিং খানের। কেকেআরের শেয়ার বেচে দিচ্ছেন জুহু চাওলা ও জয় মেহেতা।  জানা গিয়েছে, মেহেতা গ্রুপের অধীনে থাকা ৪৫ শতাংশ শেয়ার মধ্যে ৩৫ শতাংশই কিনে নিচ্ছেন কিং খান। যার ফলে নাইটদের ৯০ শতাংশ শেয়ার থাকবে শাহরুখের হাতে। যার বাজারমুল্য প্রায় ৪ হাজার কোটি টাকা

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...