Wednesday, March 25, 2026

SIR শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্ক! প্রৌঢ়ার আত্মহত্যার অভিযোগ

Date:

Share post:

এসআইআর(SIR) আতঙ্কে মৃত্যু অব্যাহত বাংলায়। নতুন বছরের শুরুতেই আরও একজনের মৃত্যুর অভিযোগ। ঘটনার স্থান বর্ধমান উত্তর বিধানসভার রায়নগর।  শুক্রবার সকালে রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার হয় ফুলমালা পাল নামে এক প্রৌঢ়ার। মৃতের আত্মীয়দের অভিযোগ এসআইআর (SIR) খসড়া তালিকায়  নাম না থাকার জন্য আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি।

শুক্রবার সকালে রায়নগর এলাকায় রেললাইনের ধার থেকে ফুলমালা পালের(৫৭) দেহ উদ্ধার হয়।দেহটি উদ্ধার করে বর্ধমান জিআরপি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে। স্বামী ও ছেলেকে শুনানিতে ডেকে না পাঠালেও আগামি ৫ই জানুয়ারী নির্বাচন কমিশনের তরফে তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়।

পরিবারের অভিযোগ, শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই তিনি আতঙ্কিত ছিলেন। বাড়িতে বার বারই বলতেন তাঁকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।স্বামী ও ছেলের নোটিশ না এলেও তাঁর নামে নোটিশ আসায় মানসিক ভাবে আতঙ্কিত হয়ে পড়েন।

ফুলমালা পালের মৃত্যুর পরই এসআইআর বিতর্কও আরও জোরালো হল। কারণ এর আগেও একাধিক ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রেও একই অভিযোগ উঠেছিল।

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...