Saturday, March 7, 2026

জোড়াফুল থেকে হাতে ফিরলেন মৌসম! যোগদানের পরেও তৃণমূল সম্পর্কে নেতিবাচক মন্তব্য নয়

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ক্ষেত্রে একের পর এক চমক। শনিবার, পুরনো দল কংগ্রেসে ফিরলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ গণিখানের ভাগ্নি মৌসম বেনজির নূর (Mousom Benajir Noor)। এদিন, দিল্লিতে কংগ্রেসের (Congress) সদর দফতরে গিয়ে ফের হাতে ফিরলেন মৌসম। তবে, সাংবাদিক বৈঠকেও তৃণমূল (TMC) সম্পর্কে কোনও নেচিবাচক মন্তব্য করেননি মৌসম। 

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমদ মীর এবং মালদহ দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন মৌসম। তবে, পুরনো দল তৃণমূল নিয়ে কোনও রকমের নেতিবাচক মন্তব্য করেননি তিনি। বলেন, “কংগ্রেস (Congress) দলকে আবারও তাদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছি। আমি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা দিদির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এবং সোমবার রাজ্যসভা থেকেও পদত্যাগ করব। তাই, আজ আমি কংগ্রেসে যোগ দিয়েছি। দলকে শক্তিশালী করার জন্য আমি কঠোর পরিশ্রম করব কারণ বাংলার মানুষ, মালদার মানুষ, কংগ্রেসে বিশ্বাস করে, তারা ধর্মনিরপেক্ষতা, উন্নয়ন এবং শান্তির কংগ্রেসের আদর্শে বিশ্বাস করে” 

মৌসম কংগ্রেসে ফিরে আসার পর সাংবাদিক বৈঠকে তাঁর দাদা ইশা খান চৌধুরী বলেন, “ওঁর রক্তে কংগ্রেস রয়েছে। অন্য দলে যাওয়ার ফলে আমাদের পরিবারের মধ্যেও বিভাজন তৈরি হয়েছিল। আজকে সব বিভাজন ঘুচে গেল।” 

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “গনি খান চৌধুরী ছিলেন কংগ্রেসের একজন স্তম্ভ। ইন্দিরা গান্ধী তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। গনি খান চৌধুরী একসময় কয়লা মন্ত্রকে ছিলেন। তাঁর আমলে তিনি যে কাজ করেছেন তা প্রশংসনীয়। আমি আনন্দিত যে দু’বারের সাংসদ এবং প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি মৌসুম নূর ঘরে ফিরে এসেছেন। পশ্চিমবঙ্গের মানুষ চায় কংগ্রেস আরও শক্তিশালী হোক। আমরা তাঁদের প্রত্যাশা পূরণের জন্য লড়াই চালিয়ে যাব।”

২০০৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রতীকে মালদা উত্তরে জয়ী হয়েছিলেন মৌসম। ২০১৪ সালেও তিনি সেই দলে থেকেই লোকসভায় জয়ের ধারা অব্যাহত রেখেছিলেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম। সেই লোকসভা নির্বাচনে তাঁকে মালদা উত্তর কেন্দ্রের প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু বিজেপির খগেন মুর্মুর কাছে তিনি পরাজিত হন। যদিও তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল তৃণমূলের তরফে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে  লোকসভায় প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। স্থানীয় রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, দলের সেই সিদ্ধান্তে অখুশি ছিলেন মৌসম।

spot_img

Related articles

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস! বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া

বৃষ্টি (Rain) আসছে বঙ্গে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস...

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ক্লাসে শরীর ‘ম্যাসাজ’ প্রধান শিক্ষিকার 

যোগীরাজ্যে শিক্ষাব্যবস্থার (education system in Uttar Pradesh) চূড়ান্ত অবনতি! উত্তরপ্রদেশের (BJP rules state) একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান...

বাংলা ভাগের চক্রান্ত রুখবই! ধর্না মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি

দেশের একাধিক রাজ্যকে ভাগ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণ বলি দেওয়ার খেলায় মেতেছে কেন্দ্রের মোদি সরকার। এবার তাদের নিশানায়...

ধর্নামঞ্চে মমতার অনুরোধে লড়াইয়ের গান দোলার, সাংস্কৃতিক পরিবেশন ‘জয়ী’ ব্যান্ডের সদস্যদের

এসআইআরের (SIR) মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্না দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...