Friday, March 27, 2026

হোটেলের ঘরে হলিউড তারকা জোন্সকন্যার দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

সান ফ্রান্সিসকোর হোটেল রুমে ‘মেন ইন ব্ল্যাক ২’ সিনেমার অভিনেত্রী ভিক্টোরিয়া জোন্সের (Victoria Jones) রহস্যমৃত্যু। শুক্রবার ভোররাতে হলিউড অভিনেতা টমি লি জোন্সের (Hollywood actor Tommy Lee Jones) মেয়ের নিথর দেহ উদ্ধারে বাড়ছে ধোঁয়াশা। জানা গেছে, ফেয়ারমন্ট হোটেলের পনেরো তলায় ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হোটেল কর্মীদের সন্দেহ হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। মেডিক্যাল এমারজেন্সিতে তাঁর পরীক্ষা করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কীভাবে মৃত্যু তা স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে জানা গেছে ভিক্টোরিয়া দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। হোটেল কর্মীরা প্রথমে ভেবেছিলেন অতিরিক্ত মদ্যপানের ফলে জোন্সকন্যা অচেতন হয়ে পড়েছেন। কিন্তু পরে জানা যায় অভিনেত্রীর শরীরে মাদক সেবনের লক্ষণ নেই। তাই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। ‘দ্য থ্রি বারিয়ালস অফ মেলকুইয়াডেস এস্ট্রাডা’, ‘মেন ইন ব্ল্যাক ২’, ‘ওয়ান ট্রি হিল’-এর মতো ছবিতে ভিক্টোরিয়াকে দেখা গেছে। পর্দায় বাবার সঙ্গে তাঁর অভিনয় হলিউডের নজর কাড়ে। ৩৪ বছরের অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সতীর্থরা।

 

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...