Tuesday, June 16, 2026

ঘূর্ণাবর্তের প্রভাবে শীতে বৃষ্টি বঙ্গে! জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট 

Date:

Share post:

শীতের আমেজে ঘূর্ণাবর্তের অনুপ্রবেশ, বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) । দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বর্ধমান মেদিনীপুরে, শনিবার কুয়াশার দাপট থাকবে। রবিবার বাঁকুড়া-পুরুলিয়া-নদিয়াতে ঘন কুয়াশার দাপট। পার্বত্য এলাকায় তুষারপাতের পাশাপাশি উইকেন্ডে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

শুক্রবারের পর শনিবারও কলকাতার তাপমাত্রা খানিকটা উর্ধ্বমুখী। আগামী সপ্তাহের মাঝামাঝির আগে এই অবস্থার পরিবর্তন নেই। মঙ্গলবার পর্যন্ত উষ্ণতার গ্রাফ উপরের দিকে উঠবে বলেই মনে করা হচ্ছে।আজ সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা উপকূলে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং-কালিম্পং-জলপাইগুড়িতে।

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...