Saturday, March 28, 2026

জীবন যুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মার্টিন

Date:

Share post:

বাইশ গজে কঠিন ইনিংস খেলে জয় ছিনিয়ে  নিয়েছেন।  এবার জীবন যুদ্ধের লড়াইয়েও মিরাকেল ঘটালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটার ড্যামিয়েন মার্টিন (Damien Martyn)।বেশ কয়েকদিনের লড়াই শেষে অবশেষে মৃত্যুর কোল থেকে ফিরে এলেন। চিকিৎসকদের ভাষায় যা কার্যত এক ‘মিরাকল’।

মারণ রোগ মেনিনজাইটিসে(Meningitis) আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন চলে গিয়েছিলেন কোমায়।  শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় গত  ৩১ ডিসেম্বর তিনি  কোমায় চলে যান। তবে নতুন বছরের শুরুতেই এল সুখবর— কোমায় দীর্ঘ লড়াই শেষে চোখ মেলছেন মার্টিন।হাসপাতাল সূত্রে খবর, ড্যামিয়েন মার্টিন (Damien Martyn) এখন আগের চেয়ে কিছুটা ভালো আছেন। তবে আরও কিছুদিন কড়া পর্যবেক্ষণে রাখা হবে।

মার্টিনের সঙ্গী আমান্ডা জানিয়েছেন, জ্ঞান ফেরার পর থেকেই চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন। জীবনের ২ গজে কামব্যাককে স্রেফ মনের জোর আর মানুষের ভালোবাসার জয় হিসেবেই দেখছে তাঁর পরিবার। মার্টিনের প্রাক্তন সতীর্থ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গিলক্রিস্ট জানিয়েছেন, মার্টিন এখন কথাও বলছেন। পরিস্থিতির উন্নতি এতটাই দ্রুত হচ্ছে যে, খুব শীঘ্রই তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হতে পারে।

 

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...