Sunday, June 21, 2026

২৫ বছর পর বড়পর্দায় ‘কেথ্রিজি’র সিক্যুয়েল! কাস্টিং নিয়ে মুখে কুলুপ করণের

Date:

Share post:

করণ জোহার (Karan Johar) পরিচালিত ‘কভি খুশি কভি গম’ (Kabhi Khushi Kabhi Gham) সিনেমার নস্টালজিয়া উসকে ফের বড়পর্দায় ফ্যামিলি ড্রামা। ২৫ বছর পর অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান (Shahrukh Khan), কাজল (Kajol) , হৃত্বিক রোশন, করিনা কাপুর অভিনীত কেথ্রিজির (K3G) সিক্যুয়েল আসতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে, আগের সিনেমার মতোই একজোড়া নায়ক নায়িকা থাকবেন এই ছবিতে। কাস্টিং জল্পনায় মুখে কুলুপ এঁটেছেন পরিচালক মশাই।

বলিউডের জেন জি সিনেমার ভিড়ে আজও নয়ের দশকের মিষ্টি প্রেম কিংবা মিলেনিয়ালের ফ্যামিলি ড্রামার প্রতি দর্শকের আগ্রহ এতটুকু কমেনি। ধর্মা প্রোডাকশনের সিনেমা মানে একটা সময় শাহরুখ খানের (SRK) উপস্থিতি যেন ছিল বাধ্যতামূলক। সময় সঙ্গে সঙ্গে কিং খান নিজের অভিনয় ইমেজ বদলেছেন। কেথ্রিজির সিক্যুয়েল কি পুরনো শাহরুখ-কাজল কেমিস্ট্রি ফেরাবে, নাকি নস্টালজিয়াকে ফ্ল্যাশব্যাকে রেখে এই প্রজন্মের ভাবনা নিয়ে এবারের পারিবারিক মেলোড্রামা তৈরি করবেন করণ (KJ), তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলে খবর মিলেছে।

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...