Sunday, March 29, 2026

SIR শুনানির হয়রানিতে মৃত্যু বৃদ্ধের: অক্সিজেনের নল নাকে শুনানিকেন্দ্রে!

Date:

Share post:

নির্বাচন কমিশন না কি অসুস্থ ও বৃদ্ধদের বাড়ি গিয়ে শুনানির ব্যবস্থা করছে। আদতে সেই পরিকল্পনা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোটার তালিকা তৈরি পর্যন্ত কর্মীদের এগিয়ে নিয়ে যেতে যে কতটা অসম্ভব, তা কমিশন নিজেও জানে। ফলে চুপিচুপি নিজেদের তৈরি করা নিয়ম নিজেরাই ভাঙছে। বৃদ্ধ ও অসুস্থদের সেই শুনানিকেন্দ্রে ডেকে নিয়েই শুনানিতে অংশ নিতে বাধ্য করছে কমিশন। আর সেই হয়রানি এবার মৃত্যুর মুখে ঠেলে দিল এক বৃদ্ধকে (SIR tension death)। হাসপাতাল থেকে শুনানিতে যোগ এসে জয়নগরের নাজিতুল মোল্লা মারা গেলেন রবিবার। আরও পড়ুন: আদরের অছিলায় ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ মধ্যবয়স্ক ব্যক্তির! গ্রেফতার অভিযুক্ত

দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের উত্তর ঠাকুরেরচক এলাকার বাসিন্দা নাজিতুল মোল্লা (৬৮)। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কিত ছিলেন তিনি। পরিবারের অভিযোগ এই নিয়েই বেশ কয়েকদিন ধরেই চিন্তিত ছিলেন তিনি। চিন্তার জেরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে ডায়মন্ড হারবারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়। এই অবস্থায় ৩১ ডিসেম্বর নাজিতুলকে শুনানির জন্য হেয়ারিং সেন্টারে আসতে বলা হয়। অসুস্থ অবস্থায় নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থাতেই নাজিতুল শুনানিকেন্দ্রে হাজির হন। শুনানির পরে বাড়ি ফেরার পরই তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর ২ জানুয়ারি তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...