Friday, June 19, 2026

আইনত আলাদা জয়জিৎ-শ্রেয়ার পথ, ছেলের কথা ভেবে ‘চুপ’ দুজনেই

Date:

Share post:

নতুন বছরের শুরুটা একসঙ্গে করতে পারলেন না অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee) ও শ্রেয়া বন্দ্যোপাধ্যায় (Shreya Banerjee)। ডিসেম্বরেই আইনত বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁদের। তবুও টলিতারকার জীবনের গল্প নিয়ে ‘খবর’ হল না কেন? আসলে ছেলের কথা ভেবেই দীর্ঘদিনের দাম্পত্যে নিভৃতে ইতি টেনেছেন দুজনে। বিষয়টি জানাজানি হোক, সেটা কেউই চান নি। তবে সম্পর্কের রাশ আলগা হওয়ায় গত বছরের শেষ মাসেই খাতায়-কলমে আলাদা জয়জিৎ -শ্রেয়া।

বিনোদন জগতের (entertainment industry) অভিনেতা-অভিনেত্রীদের জীবন নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যমে চর্চা নতুন নয়। অনেক তারকা সেগুলোকে প্রশ্রয় দেন, অনেকে আবার পুরোপুরি এড়িয়ে যেতে চান। জয়জিৎ-শ্রেয়ার দূরত্বের কানাঘুষো অনেকদিন ধরেই চলছিল। মিউজিক কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী শ্রেয়ার সঙ্গে এক গায়কের নাম জড়ানো থেকে, অভিনেতার জীবনে উঠতি মডেলের আগমনের খবরে বারবার যুগলে আলাদা আলাদা ভাবে পরকীয়ায় বিদ্ধ হয়েছেন। তবে এবার পাকাপাকিভাবে বিচ্ছেদ করে ফেলেছেন তাঁরা। ছেলে অবশ্য রয়েছে জয়জিতের কাছে। তাঁকে নিয়ে বছরের শেষে ঘুরতেও গেছিলেন। প্রিয় এগিয়ে যেতে চান নিজের জীবনে। দুজনের সম্মতিতেই ব্যক্তিগত খবর অতি সন্তর্পনে রইল প্রচারের আড়ালে। আলাদা পথেই শুরু নতুন বছরের জীবন যাপন।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...