Sunday, March 29, 2026

তারকেশ্বর শাখায় পরিকাঠামোর কাজ, সোমবার পর্যন্ত হাওড়া শাখায় ২০ ট্রেন বাতিল!

Date:

Share post:

রেলের কাজ আর তার জেরে নিত্যযাত্রীদের দুর্ভোগের ছবিটা বছরের পরিবর্তনেও এতটুকু বদলায় না। এবার তারকেশ্বর-হাওড়া শাখায় পরিকাঠামোগত কাজের কারণে শনিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ২০টি আপ এবং ডাউন লোকাল ট্রেন (UP and Down local train cancellation) বাতিল করা হয়েছে। ছুটির দিনে এমনিতেই ট্রেনের সংখ্যা কম থাকে। তার উপর ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে এত ট্রেন বাতিল থাকায় প্রয়োজনে বেরিয়ে সমস্যায় পড়ছেন যাত্রীরা। একটি ট্রেন ছেড়ে যাওয়া থেকে অপর ট্রেন আসার মাঝে এত বেশি সময় লাগছে যে স্টেশনে যথেষ্ট ভিড় বাড়ছে, ট্রেনে ও রীতিমতো ঠাসাঠাসি করে যাওয়ার মতো পরিস্থিতি। ক্ষুব্ধ ট্রেন যাত্রীরা।

পূর্ব রেলের (eastern railway) ঘোষণা অনুযায়ী, তারকেশ্বর স্টেশনে (tarkeshwar station) ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য অন্তত সাড়ে চার ঘন্টা পাওয়ার ব্লক করতে হবে। রবিবার রাতে এই কাজ করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সাবুয়ের কাজের জন্য শনি ও রবিবার রাতে দফায় দফায় মোট সাড়ে ৮ ঘণ্টা ট্র্যাফিক ব্লক থাকছে।

এক নজরে রবিবার বাতিল ট্রেনের তালিকা: 

  • • ৩৭৩৭৩ হাওড়া-গোঘাট লোকাল
  • • ৩৭৩৭৪ গোঘাট-হাওড়া লোকাল
  • • ৩৭৪০১ তারকেশ্বর-গোঘাট লোকাল
  • • ৩৭৪২১ তারকেশ্বর -আরামবাগ লোকাল
  • • ৩৭৩৭২ গোঘাট- তারকেশ্বর লোকাল
  • • ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল
  • • ৩৭৪০২ গোঘাট-তারকেশ্বর লোকাল
  • • ৩৭৪২২ আরামবাগ-তারকেশ্বর লোকাল
  • • ৩৭৩৭১ হাওড়া-গোঘাট লোকাল
  • • ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া লোকাল
  • • ৩৭৪১৪ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল
  • • ৩৭৪১৩ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল

সোমবার (৫ জানুয়ারি) বাতিল ট্রেনের তালিকা:

  • • ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া লোকাল
  • • ৩৭৪১৪ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল
  • • ৩৭৪১৩ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল
  • • ৩৭৪০১ তারকেশ্বর-গোঘাট লোকাল
  • • ৩৭৪০২ গোঘাট-তারকেশ্বর লোকাল

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...