Tuesday, June 23, 2026

BSL: জয় পেল রয়্যাল সিটি-বর্ধমান, বেটিংয়ের বিতর্কে কঠোর IFA

Date:

Share post:

জমজমাট শ্রাচি (Srachi) আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। সোমবার ছিল দুটি ম্যাচ। প্রথম ম্যাচে নর্থ ২৪ পরগণাস্ এফসি-কে ২-০ গোলে পরাজিত করল জেএইচআর রয়্যাল সিটি এফসি। জয়ী দলের হয়ে গোলদু’টি করেন রবি হাঁসদা (২১’) ও রিসওয়ান শৌকত (৫১’)। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো রয়্যাল সিটি।

অন্যম্যাচে লতিফ কিয়েম্বের একমাত্র গোলে বর্ধমান ব্লাস্টার্স হারাল নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি’কে। লিগে জয়ের হ্যাটট্রিক করল বর্ধমানের দল।

এদিকে বিএসএলে বেটিং নিয়ে মুখ খুলল আইএফএ (IFA)। বিগত কয়েক দিন ধরেই সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।।সোমবার আইএফএ-র পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক ও সংবাদ মাধ্যমে বেঙ্গল সুপার লিগ সর্ম্পকে আইএফএর এক পদাধিকারীর ম্যাচ ফিক্সিং সংক্রান্ত কিছু অভিযোগের প্রেক্ষিতে আজ শ্রাচী স্পোর্টসের শীর্ষকর্তারা আইএফএ সভাপতি ও সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তাঁরা আইএফএ কর্তাদের অনুরোধ করেন বেঙ্গল সুপার লিগে ম্যাচ ফিক্সিং ও বেটিং এর যে অভিযোগ তোলা হয়েছে তা তাঁদের প্রতিষ্ঠান ও আইএফএর ভাবমূর্তির পক্ষে হানিকর। তাঁরা আইএফএ কে এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশি তদন্তের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আইএফএর এক সিনিয়র পদাধিকারীর এ হেন কুরুচিকর পোস্টের বিষয়েও হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন।

আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, লিগের ভাবমূর্তি রক্ষার্থে তারা এ বিষয়ে তদন্তের জন্য কলকাতা পুলিশকে অনুরোধ করবে এবং সঠিক সভায় সংশ্লিষ্ট পদাধিকারীর ব্যবহার নিয়ে আলোচনা করা হবে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...