Tuesday, March 31, 2026

ওয়াকফ সংঘাত! দেশের রাজধানীতে বুলডোজার নীতিতে ধুন্ধুমার, আহত পুলিশ, গ্রেফতারি জারি

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্য মানেই বুলডোজার – এটা যেন রীতি হয়ে গিয়েছে। আর তারই ভয়াবহ পরিণতি দেখল খোদ রাজধানী দিল্লি (Delhi)। ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সমস্যায় উচ্ছেদ অভিযান (demolition) ঘিরে ধুন্ধুমার মধ্য দিল্লির ফয়েজ-এ-ইলাহি মসজিদ এলাকায়। একসঙ্গে ১৭টি বুলডোজার (bulldozer) নিয়ে উচ্ছেদের ভয়াবহ ঘটনার জেরে চলল ইটবৃষ্টি। ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ পুলিশ (Delhi Police) কর্মী। পরে পুলিশের হাতে গ্রেফতার ৫ অভিযুক্ত।

দিল্লি হাইকোর্ট সাম্প্রতিক সময়ে দিল্লি পুরনিগম (Municipal Corporation of Delhi) কর্তৃপক্ষের কোনও উচ্ছেদ অভিযানে বাধা দেয়নি। একইভাবে রামলীলা ময়দানের তুর্কমান গেট লাগোয়া এলাকা থেকেও উচ্ছেদে অনুমতি দিয়েছিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। মঙ্গলবার মধ্যরাতে সেই এলাকায় উচ্ছেদে দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে যায় দিল্লি পুরনিগম কর্তৃপক্ষ।

তুর্কমান গেটে এলাকা থেকে একটি রাস্তার দুপাশের দখলদারি সরানোর পাশাপাশি একটি ব্যাংকোয়ে হল ও ডায়াগনস্টিক সেন্টার উচ্ছেদ করার নির্দেশ ছিল পুরনিগম কর্তৃপক্ষের কাছে। তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওইসব এলাকায় ওয়াকফ সম্পত্তির (Waqf property) অধীনে। ফলে তা নিয়ে পুরনিগম কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না ওই এলাকা নিয়ে।

আরও পড়ুন : নজিরবিহীন! বিশেষভাবে সক্ষম তরুণীর বয়ানে ধর্ষককে সাজা কোর্টের

আদালতের রায়কে হাতিয়ার করে রাত ১.০০টার সময় ১৭টি বুলডোজার (bulldozer) নিয়ে হাজির হয় দিল্লি পুরনিগম কর্তৃপক্ষ (MCD)। পাল্টা স্থানীয় ২০ থেকে ৩০ জনের হামলাকারী পুলিশের উপর পাথর বৃষ্টি শুরু করে। যদিও প্রতিরোধে টেকেনি। এলাকায় উচ্ছেদ অভিযান বুধবার সকালে নির্বিঘ্নেই শেষ করে পুরনিগম কর্তৃপক্ষ। সেই সঙ্গে হামলাকারীদের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ফুটেজ দেখে চিহ্নিত করে গ্রেফতারির প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ।

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...