নজিরবিহীন! বিশেষভাবে সক্ষম তরুণীর বয়ানে ধর্ষককে সাজা কোর্টের

সময় লাগলেও অবশেষে বিশেষভাবে সক্ষম তরুণীর (Physically Challenged Women) বয়ানের ওপরেই ভরসা রাখলেন বিচারক। মহারাষ্ট্রের(Mahashatra) ফৌজদারি আদালত সেই বয়ানের উপরে ভিত্তি করেই ৭ বছর আগের ধর্ষণের ঘটনায় সাজা শোনাল। যদিও এই রায়ের পিছনে রয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ।
Sponsored

সুপ্রিম কোর্ট এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছিল, কোনও ব্যক্তি বিশেষভাবে সক্ষম বলেই যে তাঁর বয়ান গ্রহণযোগ্য নয় সেটা একেবারেই নয়। এবার সেই পর্যবেক্ষণের উপর ওপরেই ফৌজদারি আদালত বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের দায়ে ৩৫ বছরের এক ব্যক্তিকে ১০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে।
Sponsored

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৯ এপ্রিল মহারাষ্ট্রে লোকসভা ভোট চলাকালীন বাড়ি ফিরে পরিবারের লোকজনের নজরে আসে তাঁদের বিশেষভাবে সক্ষম মেয়ে ((Physically Challenged Women)বাড়িতে নেই তবে এর কিছুক্ষণ পরে তরুণী কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন। পরিবারের লোকজনকে তিনি জানান, বাড়ির পাশের একটি নির্জন রাস্তায় তিনি খেলছিলেন আর সেই সময়ে এক ব্যক্তি তাঁকে জোর করে টেনে নিয়ে যায় নিজের বাড়িতে। তাঁকে মেঝেতে ফেলে ছুরি দিয়ে খুন করার ভয় দেখিয়ে মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে ধর্ষণ করে।
Sponsored

তরুণী আরও জানিয়েছিলেন প্রমাণ লোপাটের জন্য সাবান দিয়ে তাঁকে স্নানও করিয়ে দেন অভিযুক্ত। এরপরেই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এক সেলুনের কর্মীকে গ্রেফতার করা হয়। মামলা চলাকালীন মোট ১৪ জনের সাক্ষ্যও গ্রহণ করা হয়। মামলা চলাকালীন তরুণীর ডাক্তারি পরীক্ষায় উঠে এসেছে তাঁর মধ্যম মাত্রার অক্ষমতা রয়েছে। জানা গিয়েছে, ধর্ষণের সময়ে তরুণীর বয়স ২৫ বছর হলেও তাঁর মানসিক বয়স ছিল ৬ বছর এবং IQ বা বুদ্ধিমত্তার মাত্রা ছিল ৩৬।
Sponsored

মঙ্গলবার ফৌজদারি আদালতের বিচারক সুরেখা এ সিনহা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাবাসের নির্দেশ দেন। ধর্ষণ, বিশেষভাবে সক্ষমদের প্রতি অপরাধ-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্তকে।
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
