Saturday, March 14, 2026

সৌমিতৃষা নামের মানে জানেন না পরমা, বয়স্ক বলে গায়িকাকে খোঁচা অভিনেত্রীর

Date:

Share post:

স্যোশাল মিডিয়া বড় অদ্ভুত বটে। নিজের মনের জানা অজানা ব্যক্ত করতে এই মাধ্যমকে বেছে নিতে গিয়ে বারবার সমালোচনা আর বিতর্কের জন্ম দিচ্ছেন তারকারা। এবার কেন্দ্রবিন্দুতে নাম বিতর্ক। সোমবার সমাজমাধ্যমে পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) একটি পোস্ট করেন যেখানে তিনি ‘সৌমিতৃষা’ আর ‘তনিষ্কা’ নামের মানে জানতে চান। আসলে ট্রেন্ডের যুগে আদৌ এইসব নামে অর্থবহ কিনা মূলত সেটা নিয়েই মন্তব্য করেন গায়িকা। এবার পাল্টা পরমাকে “বয়স্ক” বলে খোঁচা সৌমিতৃষা কুণ্ডুর।

‘মিঠাই’অভিনেত্রী জানিয়েছেন ,“হ্যাঁ, আমার কানে এই খবর এসেছে। কোনও কিছুর অর্থ আমি জানি না তাই তার কোনও অর্থ নেই তা তো নয়। বাঙালিরা এমন অনেক শব্দ ব্যবহার করেন যা সংস্কৃত শব্দ থেকে নেওয়া। আসলে পৃথিবীটা অনেক বড়, জানার পরিধিতাও অনেক বেশি। একজন বয়স্ক মানুষ তাঁর বয়সে এসে কিছু একটা জানেন না মানেই যে তিনি পরবর্তীতে আর কিছু জানবেন না তা তো নয়। শেখার শেষ নেই। শেখার বয়স হয় না। আর আমার মনে হয় এগুলো ছাড়াও আর ভাবার অনেক বিষয় আছে। এগুলো খুবই তুচ্ছ বিষয়।” সঙ্গীতশিল্পী যে পোস্ট করেছেন সেখানে টেলিপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবং তনিষ্কা তিওয়ারি নাম দুটো রয়েছে। দ্বিতীয়জন মন্তব্য না করলেও কালরাত্রি অভিনেত্রী গায়িকাকে জবাব দিতে ছাড়েননি।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...