Tuesday, March 31, 2026

সারমেয়দের মেজাজ কি বোঝা সম্ভব? প্রতিরোধই জরুরি: মন্তব্য সুপ্রিম কোর্টের

Date:

Share post:

পথকুকুর কখন কামড়াবে বা আদৌ কামড়াবে কি না, তা মানুষের পক্ষে আগে থেকে বোঝা সম্ভব নয়। ফলে প্রতিরোধই জরুরী — এবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার পথকুকুর সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, কামড়ানোর পাশাপাশি পথকুকুরের জন্য দুর্ঘটনাও ঘটে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই শ্রেয়।
বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ মন্তব্য করে, রাস্তাঘাট, স্কুল ও প্রাতিষ্ঠানিক এলাকা কুকুরমুক্ত রাখা প্রয়োজন। আদালতের প্রশ্ন, এসব জায়গায় কুকুরের প্রয়োজন কী? আরও পড়ুন: বিজেপির নয়া কীর্তি! এবার শিক্ষকদের দিয়ে পথকুকুর গোনাবে বিহার সরকার

পশুপ্রেমীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল জানান, কোনও কুকুর আক্রমণাত্মক হলে তাকে নির্বীজকরণ কেন্দ্রে নিয়ে গিয়ে পরে আবার ছেড়ে দেওয়া যেতে পারে। বিচারপতি সন্দীপ মেহতা কটাক্ষ করে বলেন, তাহলে কি কুকুরদের কাউন্সেলিংও করা হবে, যাতে তারা কামড় না দেয়? আবাসনের বাসিন্দাদের পক্ষে আইনজীবী অভীষ্টকুসুম গুপ্ত দাবি করেন, শিশুদের নিরাপত্তার স্বার্থে কুকুরদের আবাসন এলাকা থেকে সরানো উচিত। এই মামলার শুনানি বৃহস্পতিবার ফের হবে বলে জানানো হয়েছে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...