Tuesday, March 31, 2026

নিউটাউনের বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

Date:

Share post:

নিউটাউনের (New Town) থাকদাঁড়ি এলাকায় সিনার্জি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগায় দমকল কর্মীদের পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। বিল্ডিংয়ের কাচও ভেঙে ফেলা হচ্ছে। বিল্ডিংয়ের পাশেই ট্রান্সফরমার থাকায় চিন্তিত এলাকাবাসী। দমকা হাওয়ায় আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...