Saturday, June 20, 2026

নির্মম! SIR-এর শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির

Date:

Share post:

ফের কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের বলি বাংলার আরও এক নাগরিক। এবার উত্তর ২৪ পরগনার বারাসতে SIR-এর শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রমজান আলি,বয়স ৪৫। রমজান মধ্যমগ্রাম বিধানসভার রহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে বারাসত ২ নম্বর ব্লকের বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, কিছু নথি সংক্রান্ত সমস্যার জন্যে রমজান আলিকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। এদিন সকাল থেকেই বিডিও অফিসে SIR-এর শুনানির কাজ চলাকালীন পরিবারের সঙ্গে তিনিও সেখানে যান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান রমজান। উপস্থিত সকলে তাঁর মুখে-চোখে জল দেয়। এরপর কিছুটা সুস্থ হয়ে তিনি আবার লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে আবার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার নামের অসঙ্গতি, এসআইআরের শুনানির আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নওদা থানায় বালি-১ গ্রাম পঞ্চায়েতের টুঙ্গিপাড়ার বুথ নং ২১৮ এ একজন ভোটারের। ওই ব্যক্তির ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল কালু শেখ এবং বর্তমানে আধার কার্ড নাম রয়েছে মোজাম্মেল শেখ। আধার কার্ডে ইংরেজি এবং বাংলায় দুটি নাম আলাদা আলাদা ছিল।

৩১ ডিসেম্বর তাঁকে ও পরিবারের চারজনকে শুনানির জন্য ডাকা হয়। এরপরেই মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও রাস্তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মোজাম্মেল শেখ ওরফে কালু শেখের।

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...