Saturday, June 20, 2026

প্রথম গর্ভপাতের পর দ্বিতীয় বার পিতৃত্ব নিয়ে আশাবাদী রণদীপ-লিন

Date:

Share post:

নতুন বছরের মার্চে ভূমিষ্ঠ হবে সন্তান। প্রথমবার গর্ভপাতের পর স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছিলেন দম্পতি। কিন্তু এবার বেশ উত্তেজিত রণদীপ হুডা-লিন লৈশরাম। জীবনের প্রথম সন্তানের আগমনের জন্য প্রস্তুতিপর্ব এখন তুঙ্গে। ২০২৫ সালে একবার অন্তঃসত্ত্বা হয়েছিলেন লিন কিন্তু গর্ভপাত হয়েছিল তাঁর। তবে হুডা পরিবারে দ্বিতীয় বার খুশির খবর বয়ে নিয়ে এসেছেন লিন।

তবে এবার রণবীর অনেকটাই অন্যরকম। আগেরবারের ঘটনার রেশ মন থেকে যায়নি তাঁর। লিন নিজের স্বামীর এই আচরণ নিয়ে আশ্চর্য না হলেও জানান, রণবীরকে তিনি দশ বছর ধরে চিনলেও এতটা শান্ত আগে দেখেননি। স্বামীর একটা অন্য রূপ সামনে আসছে। তাঁর খেয়াল রাখেন সবসময়। শ্বশুর ও ননদ চিকিৎসক হওয়ার ফলে তাঁর জন্য সবথেকে সেরা ব্যবস্থাপনা করা হচ্ছে। লিনের মতে তিনি রণদীপের মধ্যে কোমল দিকটা দেখতে পাচ্ছেন। ডাক্তারের কাছে যাওয়া থেকে শুরু করে শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেশ চিন্তিত রণদীপ। লিনের মানসিক স্বাস্থ্য এবং অভিভাবকত্ব সম্পর্কে বই পড়ছেন রণদীপ। সবমিলিয়ে এবারের যাত্রাপথ দুজনের জন্যই বেশ অন্যরকম। আরও পড়ুন: সিনেমার চরিত্রের নাম দিয়ে ছেলের নাম রাখলেন ভিকি, শুভেচ্ছা ‘উরি’ পরিচালকের 

বাড়িতেও কিছু অর্থপূর্ণ পরিবর্তন করা হয়েছে, যেমন শান্ত পরিবেশ তৈরী করে কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়েছে সন্তানের জন্যে। সবমিলিয়ে জীবনের এই নতুন অধ্যায় বেশ উপভোগ করছেন দম্পতি সেই বিষয়ে সন্দেহ নেই।

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...