Site Logo

সিনেমার চরিত্রের নাম দিয়ে ছেলের নাম রাখলেন ভিকি, শুভেচ্ছা 'উরি' পরিচালকের 

EBBS Desk·
সিনেমার চরিত্রের নাম দিয়ে ছেলের নাম রাখলেন ভিকি, শুভেচ্ছা 'উরি' পরিচালকের 

বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা ক্যাফের (Vicky Kaushal - Katrina Kaif) ছেলের নাম প্রকাশ্যে। গত বছর পুত্র সন্তানের জননী হন ক্যাট। শুভেচ্ছা ভরিয়ে দিয়েছিলেন হিন্দি বিনোদন জগতের তারকারা। তবে সন্তানের ঝলক কিংবা নাম কোনটাই বাইরে প্রকাশ করেননি তারকা যুগল। অবশেষে নতুন বছরের শুরুতে বুধবার ছেলের নাম সকলের সঙ্গে শেয়ার করে নিলেন 'উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর অভিনেতা। ভিক্যাটের ছেলের নাম 'বিহান'। আসলে নিজের সিনেমার চরিত্রের নামকেই বেছে নিয়েছেন ভিকি। এরপরই শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)।

Sponsored

Sranchi In Article

উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতীয় সেনা পাল্টা প্রত্যাঘাত করেছিল। তা নিয়েই বলিউডে তৈরি হয়েছিল একটা গোটা সিনেমা। পরিচালনায় ছিলেন আদিত্য আর মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি নিজে। তাঁর চরিত্রের নাম ছিল মেজর বিহান শেরগিল। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পান অভিনেতা। তাই সেই স্মৃতিকে আরও একবার টাটকা করলেন ভিকি (Vicky Kaushal)। ছেলের নাম 'বিহান' রাখতেই ভি-ক্যাটকে শুভেচ্ছা জানিয়ে 'ধুরন্ধর' পরিচালক লেখেন, ‘‘ভিকি ও ক্যাটরিনা, অনেক শুভেচ্ছা তোমাদের। আমার ভিকু, পর্দায় ‘মেজর বিহান শেরগিল’-কে ফুটিয়ে তোলা থেকে বাস্তব জীবনে একরত্তি বিহানকে আগলে রাখা। জীবন যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। তোমাদের তিনজনের জন্য অনেক শুভেচ্ছা। তোমরা দু’জনে অসম্ভব ভাল বাবা-মা হবে।’’

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

11h ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

2d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

3d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

3d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

3d ago

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে
বিনোদন

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে

4d ago

More from বিনোদন

View All →