Saturday, June 20, 2026

প্রসূন মুখোপাধ্যায়কে এসআইআর নোটিশ, ডেকে পাঠানো হল প্রাক্তন নগরপালের ছেলেকেও 

Date:

Share post:

সেলিব্রেটি থেকে নোবেলজয়ী, এসআইআর হিয়ারিং তালিকায় উঠে এসেছে একের পর এক নাম। এবার নোটিশ পাঠানো হল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে (Former CP of Kolkata Prasun Mukherjee)। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে শুনানির চিঠি গেল প্রাক্তন নগরপালের বাড়িতে। জানা গেছে তাঁর ছেলে রণজয় মুখোপাধ্যায়কেও এসআইআর হিয়ারিংয়ে (SIR hearing notice) উপস্থিত থাকতে বলা হয়েছে।

লজিকাল ডিস্ক্রিপেন্সি নাম দিয়ে কখনও ডেকে পাঠানো হচ্ছে নোবেলজয়ী অমর্ত্য সেনকে, কখনো নোটিশ যাচ্ছে অভিনেতা দেব, অনির্বাণ ভট্টাচার্য কিংবা বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ সামির মতো তারকাদের কাছে। কিন্তু প্রাক্তন নগরপালকে নোটিশ পাঠানো হলো কেন? রণজয় বলেন, “আমাকে এবং আমার বাবাকে নির্বাচন কমিশনের নোটিস পাঠানো হয়েছে। ২০০২ সালের তালিকায় নাম নেই। ১৪ এবং ১৫ তালিকায় আমাদের SDO অফিসে গিয়ে প্রমাণ করতে হবে আমরা ভোটার হচ্ছি। আমি ২০১৯-এর কংগ্রেসের হয়ে লড়াই করেছিলাম। আমি যদি ১৪ তারিখ না যাই তাহলে আমি ভোটার লিস্ট থেকে বেরিয়ে যাব। বিজেপি যেটা ভেবেছিল রোহিঙ্গা-মুসলিম। অথচ হিন্দুদেরই বেশি নাম বাদ যাচ্ছে।” আসলে ২০০২ সাল থেকে পাঁচ বছর উত্তরবঙ্গের আইজি পদে পোস্টিং ছিল প্রসূন মুখোপাধ্যায়ের। সম্ভবত সেই কারণেই খসড়া তালিকায় নাম নেই। যিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ছিলেন, দীর্ঘদিন আইনের রক্ষক হিসেবে কাজ করেছেন এবার তাঁকে নিজের ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে। নির্লজ্জ কমিশন আর কত ভাবে বাংলার মানুষকে অপমান করবে, প্রশ্ন তুলছে আমজনতা।

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...