Thursday, April 2, 2026

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

Date:

Share post:

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস ছিল হিরোশির।‌অনুশীলনের পরই তাঁকে রিলিজ করার কথা জানানো হয়।

দিমিত্রিয়স ডিয়ামানটাকোসের জায়গায় নেওয়া হয়েছিল হিরোশিকে। কিন্তু   জাপানি স্ট্রাইকারের খেলা একেবারেই মন ভরাতে পারেনি।  শিল্ডের বড় ম্যাচে খেলেন। শেষপর্যন্ত ইস্টবেঙ্গল কর্তা থেকে সমর্থকদের আশা পূর্ণ করতে পারেননি। তাঁর দীর্ঘকায় চেহারা ভয় ধরায় বিপক্ষের ডিফেন্ডারদের। নেমেই গোল পেয়ে যাওয়ার মতো জায়গায় পৌঁছেও গিয়েছিলেন। তাই তাঁকে ছাঁটাই করা হচ্ছে।

ইন্ডিয়ান ওমেন্স লিগে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল(East Bengal)। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে গোকুলাম কেরালাকে ৩-০ গোলে হারাল লাল হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ফাজিলা ইকবাপুট, রেস্টি নানজিরি, সুলাঞ্জনা রাউল।ম্যাচের ৩৫ মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় ইস্টবেঙ্গলের মেয়েরা। গোল করেন সেই ফাজিলা ইকুয়াপুট। এই ম্যাচে চোট পেলেন সুইটি দেবী।স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়েন সুটইটি। তাঁর চোট কতটা গুরুতর সেটা সম্পর্কে   জানা যায়নি। ছয় ম্যাচে ছয় ম্যাচেই জয় পেল ইস্টবেঙ্গল।  ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লাল হলুদ।

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...