Thursday, April 2, 2026

গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পালনে তৎপর কলকাতা পুলিশ, বাবুঘাটে কড়া নিরাপত্তা

Date:

Share post:

শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের আগমন বাড়তেই নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজার থেকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যাত্রী সুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখাই বর্তমানে পুলিশের প্রধান লক্ষ্য। তিনি বলেন, পুণ্যার্থীদের নিরাপত্তার পাশাপাশি তাঁদের যাত্রা যাতে নিরাপদ হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।


পুণ্যার্থীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র বাবুঘাটে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও ট্রানজিট পয়েন্টে দিকনির্দেশনা ও সহায়তা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে পুণ্যার্থীরা কোনও রকম অসুবিধায় না পড়েন। শিয়ালদা, কলকাতা, রেল স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। কলকাতা পুলিশের পক্ষ থেকে পুণ্যার্থীদের সতর্ক থাকার পাশাপাশি পুলিশের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে গঙ্গাসাগর যাত্রায় অংশগ্রহণকারী সকল পুণ্যার্থীর জন্য শুভকামনাও জানানো হয়েছে। আরও পড়ুন: বিজেপির ঔদ্ধত্যকে ধিক্কার! সাংসদদের সঙ্গে লজ্জাজনক আচরণের নিন্দায় মুখ্যমন্ত্রী

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...