বিজেপির ঔদ্ধত্যকে ধিক্কার! সাংসদদের সঙ্গে লজ্জাজনক আচরণের নিন্দায় মুখ্যমন্ত্রী

গণতন্ত্রকে বিজেপি ব্যক্তিগত সম্পত্তি মনে করেছে। রাজধানীর বুকে যেভাবে জনপ্রতিনিধিদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে, তাকে ধিক্কার। কেন্দ্রের বিজেপি সরকার এবং দিল্লির পুলিশ প্রশাসনকে চড়া সুরে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমাদের সংসদ সদস্যদের প্রতি যে লজ্জাজনক ও অনৈতিক আচরণ করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের বাইরে প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে জনপ্রতিনিধিদের। কিন্তু তা দমন করার জন্য সাংসদদের রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে যে বলপূর্বক কাণ্ড ঘটানো হল, তা আইন প্রয়োগ নয়। বরং এটি উর্দি পরা ঔদ্ধত্য। মনে রাখবেন, এটি একটি গণতন্ত্র বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয়।
মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে আরও লেখেন, গণতন্ত্র ক্ষমতাসীনদের সুবিধার ওপর ভিত্তি করে চলে না। যখন বিজেপি নেতারা প্রতিবাদ করেন, তখন তারা লাল গালিচা ও বিশেষ সুবিধা আশা করেন। আর যখন বিরোধী দলের সংসদ সদস্যরা আওয়াজ তোলেন, তখন তাঁদের কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়, আটক করা হয় এবং অপমান করা হয়। এই দ্বৈত নীতি বিজেপির গণতন্ত্রের ধারণাকেই ভুলুণ্ঠিত করে দেয়। আরও পড়ুন: মোদির ‘জেদে’ ভেস্তে গিয়েছে বাণিজ্যচুক্তি! শুল্কের বোঝা চাপিয়ে অজুহাত আমেরিকার মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, সম্মান পারস্পরিক। আপনি আমাদের সম্মান করবেন, আমরাও আপনাকে সম্মান করব। আপনারা যদি আমাদের রাস্তায় নামান, তবে আমরাও পাল্টা দিতে বাধ্য হব। সহনশীলতার সাংবিধানিক ধারণা এবং গণতান্ত্রিক নৈতিকতার পাঠ দেব। এটাই আমাদের ভারত। কোনও পদ, প্রতীক বা ক্ষমতার অনুগ্রহে নই, আমরা জন্মগত অধিকারেই নাগরিক। কোনও সরকার, কোনও দল বা কোনও স্বরাষ্ট্রমন্ত্রীই এটা ঠিক করতে পারেন না যে, একটি গণতন্ত্রে কে সম্মানের যোগ্য। - - - - - - -I strongly condemn the shameful and unacceptable treatment meted out to our Members of Parliament. Dragging elected representatives on the streets for exercising their democratic right to protest outside the Home Minister’s office is not law enforcement - it is arrogance in…
— Mamata Banerjee (@MamataOfficial) January 9, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

শিরোনাম
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
