Thursday, April 2, 2026

ক্রিকেট ম্যাচ চলাকালীন অসুস্থ, মাঠেই প্রাণ হারালেন রঞ্জি ক্রিকেটার

Date:

Share post:

ক্রিকেট মাঠে ফের শোকের ছায়া। স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাচালীন মৃত্যু হল ক্রিকেটারের। মিজোরামের প্রাক্তন রঞ্জি ট্রফি ক্রিকেটার কে লালরেমরুয়াতা (Lalremruata Khiangte ) বুধবার একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে মাঠেই লুটিয়ে পড়েন। মাঠের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় খালেদ মেমোরিয়াল দ্বিতীয় ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টে ভেঙ্গনুয়াই রাইডার্স সিসি এবং চানপুই আইএলএমওভি সিসির মধ্যে একটি ম্যাচ চলাকালীন মৃত্যুর ঘটনাটি ঘটে। খেলা চলাকালীন লালরেমরুয়াতা মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। মাঠেই  তাঁর শ্রশ্রুষা হয়, কিন্তু তাতেও ক্রিকেটারকে বাঁচানো যায়নি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

লালরেমরুয়াতা (Lalremruata Khiangte )দীর্ঘদিন ধরে মিজোরাম ক্রিকেটের সঙ্গে যুক্ত। দু’বার রাজ্য দলের হয়ে রনজি ট্রফি খেলেছেন। সাতবার অংশ নিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। এছাড়াও স্থানীয় ক্লাবগুলির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন।

গোটা রাজ্যে তো বটেই, সারা দেশের ক্রিকেট মহলেই তীব্র শোকের আবহ। কে লালরেমরুয়াতাকে সম্মান জানাতে এদিন মিজোরামের স্থানীয় ক্রিকেটের সমস্ত নির্ধারিত ম্যাচ বাতিল করা হয়।

নিজে খেলার পাশাপাশি আগামী দিনের জন্য প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতেও সক্রিয় ভূমিকা ছিল লালরেমরুয়াতার। জীবনের শেষ দিন পর্যন্ত খালেদ মেমোরিয়াল দ্বিতীয় ডিভিশনের স্ক্রিনিং টুর্নামেন্টে খেলেছেন তিনি। ভেঙ্ঘনুআই রেডার্স ক্লাবের হয়ে জীবনের শেষ ম্যাচ খেলেন।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...