Friday, April 3, 2026

ইন্দোরে তেজাজি নগরে ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে!

Date:

Share post:

শুক্রবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল মধ্যপ্রদেশের ইন্দোর (Indore, Madhya Pradesh)। তেজাজি নগরে ট্রাক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েসহ তিনজনের মৃত্যুর খবর মিলেছে। বাইপাসের রালামণ্ডলের কাছে দুর্ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোরে একটি পার্টি থেকে ফিরছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের (Bala Bachchan) মেয়ে প্রেরণা বচ্চন ও তার দুই বন্ধু ও প্রখর কাসলিওয়াল ও মান সান্ধু। সঙ্গে ছিলেন অনুষ্কা শেট্টি নামে এক মহিলাও। রালামণ্ডল থেকে বিজয়নগর যাওয়ার পথে ট্রাক আর গাড়ির সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অনুষ্কা । সিসিটিভি ক্যামেরার সাহায্যে পুলিশ ট্রাক চালককে শনাক্ত করেছে। তদন্তে নেমেছে তেজাজি নগর পুলিশ (Tejaji Nagar Police)।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...