Tuesday, April 7, 2026

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নন্দীগ্রাম! দিলীপ-শুভেন্দু অনুগামীদের মধ্যে হাতাহাতিতে আহত ২

Date:

Share post:

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। কম্বল বিতরণকে কেন্দ্র করে বিজেপির (BJP) আদি ও নব্যর লড়াইয়ে আহত দুই। দিলীপ ঘোষ (Dilip Ghosh) গোষ্ঠী ও শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) গোষ্ঠর মধ্যে হাতাহাতি বাধে। বিজেপির এই নজিরবিহীন কাদা ছোড়াছুড়ি নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

নন্দীগ্রামের (Nandigram) গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় শিমুলকুণ্ডুতে স্থানীয় মণ্ডল সভাপতির উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে বচসা শুরু হয়। একপক্ষ যখন দিলীপ ঘোষের নামে স্লোগান দিচ্ছে, অন্যপক্ষ তখন শুভেন্দু অধিকারীর জয়গান গাইছিল। মুহূর্তেই এই বচসা হাতাহাতির আকার নেয়। সাহেব দাস দিলীপ গোষ্ঠী এবং মেঘনাদ পাল শুভেন্দু গোষ্ঠী বলে এলাকায় পরিচিত। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব মেঘনাদ পাল, অভিজিৎ মাইতি ও অশোক করণ। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
আরও খবরলজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

অভিযোগ, শুক্রবারের এই ঘটনার মূলে রয়েছে বিজেপির আদি-নব্য গোষ্ঠীদ্বন্দ্ব। গেরুয়া শিবিরের এই নজিরবিহীন কাদা ছোড়াছুড়ি নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...