Friday, April 3, 2026

ব্যতিক্রমী কনটেন্টে ৭ নতুন ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম আটে

Date:

Share post:

নতুন বছর পড়তে না পড়তেই বিনোদন জগৎ ঘিরে উন্মাদনা বাড়ছে। একদিকে বড় পর্দায় একাধিক বিগ বাজেট সিনেমার ঘোষণা অন্যদিকে ছোটপর্দায় নতুন নতুন সিরিয়ালের ঝলক প্রকাশ। এসবের মাঝে বাংলার ওটিটি মাধ্যমই বা পিছিয়ে থাকবে কেন? এই ভাবনা থেকেই ৭ নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে প্ল্যাটফর্ম আটে (Platform eight)। থাকছে প্রেমের গল্প থেকে প্যারানরমাল থ্রিলার, সামাজিক গল্পের মানবিকতার বার্তা থেকে নৈতিকতার দ্বন্দ্ব। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সুশোভন দাস পরিচালিত সিরিজ ‘নিশীথ সেন’। ভৌতিক আবহে চিত্রনাটের রহস্যময়তা মন জিতেছে দর্শকদের।

যত সময় যাচ্ছে ততই ওটিটির প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে। আকাশ আট-এর উদ্যোগে তৈরি প্ল্যাটফর্ম ৮ ইতিমধ্যেই বাংলার দর্শকদের কাছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হিসাবে নিজের জায়গা পাকা করতে সক্ষম হয়েছে। এখানে শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, মিউজিক শো, জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারিত হয়। প্রায় পাঁচ হাজার ঘণ্টার বেশি অন ডিমান্ড কনটেন্ট বুঝিয়ে দিচ্ছে কিভাবে ‘প্ল্যাটফর্ম ৮’ বাঙালির মন জয় করেছে। নতুন বছরের ভালবাসা দিবসে দর্শকদের জন্য স্ট্রিম হবে আধুনিক রোমান্সে ভরা ‘খানিকটা প্রেমের মতো’, পরিচালনায় রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee) । ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগাতে গিয়ে দুই অচেনা মানুষের কাছাকাছি আসার গল্প ভ্যালেন্টাইন্স ডে-তে একেবারে মাস্ট ওয়াচ হতে চলেছে। ইচ্ছেপূরণ, স্বর্গরথ সরগরম, পাতাল ঝড়- এর মতো ভিন্ন ভিন্ন স্বাদের কনটেন্টের দেখা মিলবে গোটা বছরজুড়ে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...