Wednesday, May 13, 2026

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

Date:

Share post:

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন বলেই দাবি। তবে বসতি এলাকা থেকে দূরে হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম। গুরুতর আহত চার জনকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। কারখানার (fire cracker factory) সামগ্রী রাখার পাকা বাড়ি ভেঙে যায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ইঞ্জিন কাজ শুরু করেছে।

বাজি তৈরির জায়গায় যাতে কোনওভাবে দুর্ঘটনার কারণে প্রাণহানি বা সম্পত্তি হানির ঘটনা না ঘটে তার জন্য রাজ্য সরকারের তরফে বারবার একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। চম্পাহাটিতে (Champahati) পুরোনো যে সব বাজি কারখানা এলাকা, সেগুলিকে বসতি এলাকা থেকে দূরে বানানোর পাশাপাশি একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। তা সত্ত্বেও সরকারি লাইসেন্সপ্রাপ্ত (licensed) বাজি করাখানায় (fire cracker factory) শনিবার দুপুর ১২.২০ নাগাদ বিস্ফোরণের (blast) ঘটনা ঘটে। দ্রুত স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ও আহতদের উদ্ধারের কাজ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন ১২টা নাগাদ পরপর দুটি বিস্ফোরণের শব্দ হয় স্থানীয় বাজি কারখানা এলাকা থেকে। সেই এলাকায় বসতি নেই। তবে বাজি তৈরির দুটি চালা ঘর ও একটি সরঞ্জাম রাখার পাকা বাড়ি ছিল। বিস্ফোরণের জেরে পাকা বাড়িটি ভেঙে পড়ে। আগুন লেগে যায় গোটা এলাকা। তবে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগ।

আরও পড়ুন : বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

বাজি কারখানায় তুবড়ি তৈরির কাজ চলছিল সেই সময়। নতুন বছরের কাজ কিছুদিন হল শুরু হয়েছে। সেক্ষেত্রে বাজির মশলায় সমস্য়া থাকায় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে স্থানীয় বাজি প্রস্তুতকারকদের দাবি। তবে বৈধভাবেই বাজি তৈরির দাবি করেন তাঁরা। বিস্ফোরণ স্থলে নমুনা সংগ্রহের কাজ শুরু করে বারুইপুর থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...