Tuesday, June 2, 2026

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

Date:

Share post:

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত চিকিৎসা পরিষেবায় উপকৃত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ। মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, বিষ্ণুপুর, সাতগাছিয়ার পর এবার ফলতা বিধানসভা কেন্দ্রেও চলছে সেবাশ্রয় শিবির। রবিবার ফলতার হরিণডাঙা বিডিও অফিসের মাঠে সেবাশ্রয়-২ মডেল ক্যাম্প পরির্দশন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্বেলিত আমজনতার ভালবাসায় ভেসে সৌজন্য বিনিময় করেন অভিষেক।

May be an image of one or more people and dais

এরপরই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘জনসেবার মূল উপপাদ্য হচ্ছে নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি। জাতি-ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে ডায়মন্ড হারবারবাসীর সেবার্থে এবং সকলের সুস্বাস্থ্যের লক্ষ্যে দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’। আজ, ফলতার হরিণডাঙ্গা বিডিও অফিস মাঠের ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবির পরিদর্শন করলাম। শিবিরে আগত রোগীদের সঙ্গে কথোপকথনে তাঁদের সমস্যা সম্পর্কে অবগত হলাম। আমার সাধ্য-সামর্থ্য অনুযায়ী তাঁদের সহায়তার আশ্বাস দিয়েছি। আপৎকালীন চিকিৎসা পরিষেবায় ধন্বন্তরীর স্বরূপ হয়ে উঠেছে ‘সেবাশ্রয় ২’! রোগমুক্ত সুস্বাস্থ্য সমাজ গঠনে যাঁরা অঙ্গীকারবদ্ধ হয়েছেন, তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। ফলতার সাধারণ মানুষের ভালোবাসা ও আশীর্বাদে আমি আবেগাপ্লুত! তাঁদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, উদ্দীপনা এবং প্রেরণা, আমার মর্মমূল চেতনায় আজীবন প্রোথিত থাকবে’।

May be an image of one or more people, beard, people studying, people smiling, crowd and text

May be an image of one or more people and text

এদিন ক্যাম্পে ঢোকার আগেই রাস্তার ধারে জনতার ভিড়ে দাঁড়িয়ে থাকা চিকিৎসার জন্য আসা এক চলচ্ছক্তিহীন বৃদ্ধাকে দেখতে পেয়ে দায়িত্ব নিয়ে তাঁকে নিজের গাড়িতে করে শিবির পর্যন্ত পৌঁছে দেন সাংসদ। নিজে হাতে শয্যাশায়ী বৃদ্ধা রোগীকে অক্সিজেনের নল লাগিয়ে দেন। বিরল রোগে আক্রান্ত কিশোরের ক্রন্দনরতা মাকে শিশুর আরোগ্য কামনায় আশ্বস্ত করেন। শনিবার পর্যন্ত সেবাশ্রয়-২ শিবিরে উপকৃত মানুষের সংখ্যা ২,০৬,৭৮৬ জন।

May be an image of one or more people and crowd

May be an image of one or more people, crowd and text

আরও পড়ুন- রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...