Wednesday, May 20, 2026

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ রবিবার সকালে। দিল্লিতে একটি অনুষ্ঠান চলাকালীন আচমকাই তিনি অসুস্থ বোধ করেন। দিল্লির (Delhi) একটি হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৪৩ বছরের এই শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও দিল্লির অনুষ্ঠানে এভাবে আচমকা মৃত্যুতে (sudden demise) সন্দেহ প্রকাশ করেছে তাঁর পরিবার।

২০০৭ সালে ইন্ডিয়ান আইডলের মঞ্চ গোটা দেশকে চিনিয়েছিল প্রশান্ত তামাংকে (Prashant Tamang)। দার্জিলিংয়ের (Darjeeling) ছেলে বাংলার মুকুটে নতুন পালক যোগ করেছিলেন। শিল্পী হওয়ার খ্যাতি কখনই তাঁকে নিজের শিকড়কে ভুলতে দেয়নি। তিনি দার্জিলিংকেই নিজের বাসস্থান বেছে নিয়েছিলেন।

নেপালি জনগোষ্ঠীর হাসিখুসি প্রশান্ত খুব সহজেই ইন্ডাস্ট্রির পাশাপাশি দেশের সঙ্গীত শ্রোতাদের মনও জয় করে নিয়েছিলেন। কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবল পদে কাজ করার সময়ই ইন্ডিয়ান আইডলের (Indian Idol) স্বীকৃতি পান তিনি। সেই সময় কলকাতা পুলিশের পক্ষ থেকেও তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছিল। যদিও সঙ্গীতই তাঁকে এই পেশা ছাড়তে বাধ্য করেছিল। সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি প্রশান্ত অভিনয়ের দিকেও ঝোঁকেন।

নেপালি চলচ্চিত্র থেকে পর্দায় আত্মপ্রকাশ প্রশান্ত তামাংয়ের। সম্প্রতি পাতাললোক-২ সিরিজে ভিলেনের চরিত্রে রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন প্রশান্ত। এহেন কেরিয়ারের শিখরে থাকা প্রশান্তের আচমকা মৃত্যু যেন আবার মনে করিয়ে দিল সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু। দিল্লির একটি গানের অনুষ্ঠানে গান গাওয়ার পরেই অসুস্থ বোধ করেন তিনি। তাঁকে দ্বারকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

প্রশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী জানান, ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও দেশের অন্যতম খ্যাত একজন শিল্পী প্রশান্ত তামাংয়ের অসময়ে আকস্মিক মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর দার্জিলিংয়ের শিকড় ও একসময়ে কলকাতা পুলিশের সঙ্গে সংযোগ তাঁকে বাংলার কাছে আরও প্রিয় করে তুলেছিল। তাঁর পরিবার, বন্ধু ও অগণিত অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...