Saturday, April 4, 2026

৫ বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়

Date:

Share post:

ব্যক্তিগত সমস্যা, কোভিড, শারীরিক অসুস্থতা সবমিলিয়ে জেরবার ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chattopadhyay)। পরিচালনার পাঠ একপ্রকার চুকিয়েই দিয়েছিলেন অগ্নিদেব। তবে ২০২৬-এ পরিচালনায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে অগ্নিদেবের। নতুন ছবির নাম ‘চোর’। এক রাতের ঘটনা নিয়েই তৈরী হয়েছে গোটা চিত্রনাট্য। তবে এই প্রথম অগ্নিদেবের পরিচালনায় কাজ করতে চলেছেন জিতু কামাল। জিতু ছাড়াও ছবির অন্যতম দুই চরিত্রে থাকছেন রাজেশ শর্মা এবং শঙ্কর চক্রবর্তী।

অগ্নিদেবের নতুন ছবি নারী কেন্দ্রিক একেবারেই নয়। তবে ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় থাকছেন অঞ্জনা বসু, মানসী সিনহা এবং দেবলীনা কুমার। বর্তমানে জাতীয় স্তরের সিনেমা থেকে ওটিটি, সব ক্ষেত্রেই নারীকেন্দ্রিক গল্পের আলাদাই বাজার। সেখানে অগ্নিদেব সেই ট্রেন্ডের বিপরীত পথে হাঁটলেন। এই বিষয়ে পরিচালক জানান চিত্রনাট্যের স্বার্থে মুখ্যচরিত্রে পুরুষ অভিনেতারা রয়েছেন। স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী, ভাবনা এগোনো হয়েছে। জোর করে কিছু চাপানো হয়নি। আরও পড়ুন: সোলানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নাবালকের, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

প্রসঙ্গত, ছবির চিত্রনাট্য লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায় ও সংলাপ লিখেছেন অগ্নিদেবের স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, ছবির শুটিং শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ছবিটি মুক্তি পাবে চলতি বছর মে মাসে। বছর খানেক অগ্নিদেব কিছুটা ব্যাকফুটে থাকলেও স্ত্রী সুদীপা কিন্তু নেট দুনিয়ায় বেশ পরিচিত মুখ। মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য বা অনভিপ্রেত ঘটনার জন্য স্ক্রিনে ভেসে উঠেছেন পরিচালক জায়া।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...