Monday, April 6, 2026

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

Date:

Share post:

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে ফুটে উঠেছে। আদতে যে বিজেপির ওয়াশিং মেশিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো নেতারা নিজেদের সাদা প্রমাণ করে দেন, সেখানে কটুভাষীদের (bad mouth) যে কোনও শাস্তি হতে পারে না সে তো স্বাভাবিক। সেভাবেই এবার বিজেপির বনগাঁ দক্ষিণ (Bangaon South) বিধানসভার বিধায়কের প্রকাশ্য কুকথার পরেও কোনও ব্যবস্থা নিল না বঙ্গ বিজেপি (Bengal BJP)। উল্টে তাঁর হয়েই সাফাই গাইলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Swapan Majumder) একটি মঞ্চে বক্তৃতা রাখতে রাখতে এক যুবকের প্রতি অশ্লীল শব্দ প্রয়োগ করছেন। ওই যুবক তাঁকে ভয় পান না – বলে দাবি করলে কার্যত ক্ষেপে উঠেন স্বপন। তখনই এই অশ্লীল শব্দ প্রয়োগ। তৃণমূলের তরফে সেই ছবি তুলে ধরে দাবি করা হয়, এটাই বিজেপির আসল পরিচয়।

সেই সঙ্গে তৃণমূলের তরফে মনে করিয়ে দেওয়া হয়, এই স্বপন মজুমদারই (Swapan Majumder) ২০১৭ সালে অসমে মাদক পাচারের (drug trafficking) অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। ট্রেনে সফরের সময় তাঁর কাছ থেকে প্রচুর পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছিল।

আরও পড়ুন : অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

তবে যে দলের নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা মহিলাদের প্রতি, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি অশ্লীল শব্দ প্রয়োগ করেও ছাড় পেয়ে যান, তাঁদের বিধায়কের প্রতি যে সেই দল কোনও পদক্ষেপ নেবে না, সেটাই স্বাভাবিক। এ প্রসঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, কু শব্দ প্রয়োগ বিজেপির সংস্কৃতি নয়। যিনি প্রয়োগ করেছেন সেটা তার দায়িত্ব। তবে যারা ওখানে ভয় পাই না – বলছিল, তাদের সব নাম খাতায় তোলা থাকল। নির্বাচনের পর দেখা যাবে।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...