Sunday, April 5, 2026

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও একবার ভারতের সঙ্গে এলাকা সংঘাতে চিন (China)। যখন ভারত কোন শক্তির সঙ্গে এগোবে তা নিয়ে ঘোর অনিশ্চয়তা, তখনই প্রতিবেশী বৃহৎ শক্তির সঙ্গে সংঘাতে ভারত। যদিও এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীর (PoK) সম্পূর্ণভাবে ভারতের, জোর দিয়ে এমন দাবি করতে পারেনি ভারত। যদিও সাকসাম উপত্যকা (Saksgam valley) নিয়ে চিনের দাবি খারিজ করা হয়েছে।

চিন ফের সাকসাম উপত্যকার উপর তাদের দাবির কথা প্রকাশ্যে ঘোষণা করেছে। সেই মতো তারা সেখানে পরিকাঠামোগত কাজ শুরু করেছে এমন দাবিও করেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সেই পরিকাঠামো তৈরির কাজ হচ্ছে চিন ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ (economic corridor) বাড়াতে, সরাসরি এই দাবি করেন মুখপাত্র মাও নিং (Mao Ning)।

এই বিবৃতির পাল্টা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, এই অর্থনৈতিক করিডোরের (economic corridor) কথা ভারত জানে। যা পাকিস্তানের জবর দখল করে রাখা কাশ্মীরের (PoK) জমিতে বানানো হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, সাকসাম উপত্যকা ভারতের অন্তর্গত। ১৯৬৩ সালের চীন-পাকিস্তানের যে সীমান্ত সমঝোতার কথা চিনের তরফে জানানো হয়েছে, তা কখনোই ভারত মানে না।

আরও পড়ুন : অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

এই ঘটনার জেরে ফের একবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রশ্ন উঠেছে। এবং সেখানেই আবার প্রমাণিত হয়েছে মোদি সরকারের ব্যর্থতা। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, চিন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর পাক অধিকৃত কাশ্মীরের উপর জোর করে বানানো হয়েছে। তবে পাক অধিকৃত কাশ্মীর পুণর্দখল নিয়ে কোনও বার্তা দিতে পারেনি ভারতের বিদেশ মন্ত্রক।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...