Sunday, April 5, 2026

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

Date:

Share post:

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুর আদালত। ভারতীয় ন্যায় সংহিতার গণধর্ষণ সংক্রান্ত ধারায় এই তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, জোর করে আটকে রাখা-সহ একাধিক ধারায় চার্জ গঠন করা হয়েছে। মামলায় নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ গঠন হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তে তাঁর ভূমিকা খতিয়ে দেখার পর আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের দাবি।

আদালত জানিয়েছে, আগামী ২৭ জানুয়ারি থেকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। ওই দিনই প্রথম পর্যায়ে ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। বিচারপর্বে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য ও নথি পেশ করা হতে পারে বলে আইনজীবী মহলের ধারণা। উল্লেখ্য, কসবা আইন কলেজে সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। ঘটনার তদন্তে পুলিশ দ্রুত চার্জশিট জমা দেয়। এবার চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারপর্বে প্রবেশ করল।

আরও পড়ুন- তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...