Wednesday, March 4, 2026

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

Date:

Share post:

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ ছিল, দলের গুরুত্বপূর্ণ, সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু বুধবার শুনানিতে ইডির আইনজীবী জানান, কোনও নথি বাজেয়াপ্তই করেনি ইডি। ইডির আইনজীবীর সওয়াল রেকর্ড করে  তৃণমূলের মামলাটির নিষ্পত্তি করেন বিচারপতি শুভ্রা ঘোষ। পাশাপাশি, আইপ্যাক নিয়ে ইডির মামলার শুনানি আপাতত মুলতুবি করল কলকাতা হাই কোর্ট। কারণ, সুপ্রিম কোর্টেও একই মামলা করেছে ইডি।

আইপ্যাকের (IPAC) অফিস ও প্রতীক জৈনের (Prateek Jain) বাড়িতে তল্লাশি (ED Raid) নিয়ে ইডি-র বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল আদালত। এদিন, শুনানিতে ইডি-র (ED) আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু (SV Raju) জানান, “প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্যাট বা আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভ-এর অফিস থেকে ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি।“

পাল্টা তৃণমূলের আইনজীবী দাবি করেন, ইডি যে কোনও কিছু বাজেয়াপ্ত করেনি, সেই অংশটি রেকর্ড করা হোক। গত ৬বছর ধরে ইডি কিছু করেনি। এখন ভোটের কয়েক মাস আগে এই তৎপরতা!
আরও খবরঅপরিকল্পিত এসআইআরে মহিলারাই টার্গেট! বিজেপির দলদাস কমিশনকে নিশানা তৃণমূলের

এদিকে আইপ্যাক নিয়ে ইডি যে মামলাটি করেছে, তার শুনানি আপাতত মুলতুবি করল বিচারপতি শুভ্রা ঘোষের (Subhra Ghosh) বেঞ্চ। এই মামলাও এদিন শুনানির জন্য ওঠে। একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করেছে ইডি- সেই কারণে সেখানে কী হয় তার জন্য অপেক্ষা করবে উচ্চ আদালত। বিচারপতি ঘোষ বলেন, সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। তাই সেই শুনানিতে কী হয় তার জন্য অপেক্ষা করা হোক।

spot_img

Related articles

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...

বিশ্বকাপের প্রভাবে বলিউড বক্সঅফিস সংকট! হোলিতে নেই কোনও হিন্দি ছবি 

বলিউডের সঙ্গে হোলির বরাবরের একটা বিশেষ যোগসূত্র চলে এসেছে। বড় ক্যানভাসে বিনোদনমূলক সিনেমা মানেই অন্তত একটা হোলির দৃশ্য...

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...