Sunday, April 5, 2026

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

Date:

Share post:

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি (Makar Sankranti) উপলক্ষে গঙ্গাসাগর মেলা চত্বর (Gangasagar Mela complex) নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যেভাবে প্রশাসন লক্ষাধিক মানুষের ভিড় নিয়ন্ত্রণ করছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের প্রশংসায় পঞ্চমুখ পুণ্যার্থীরা। সারিবদ্ধভাবে সকলে স্নান করতে পারছেন, মহিলাদের কথা মাথায় রেখে পোশাক পরিবর্তনের আলাদা জায়গা করা হয়েছে। সুশৃংখলভাবে পুজো দেওয়া যাচ্ছে কপিল মুনির আশ্রমেও। জলপথে ও আকাশপথে চলছে নজরদারি। মেলা চত্বরে পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবকরা রয়েছেন। মহিলা পুলিশের উপস্থিতিও চোখে পড়ার মতো।

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

চলতি বছর মকর সংক্রান্তিতে মহা পুণ্যকাল বা স্নানের শুভ সময় হল ভোর থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত, যদিও কিছু পঞ্জিকা অনুযায়ী ১৪ জানুয়ারি বিকাল ৩:১৩ থেকে ৪:৫৮ পর্যন্ত এবং ১৫ জানুয়ারি ভোর থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত মহাপুণ্যকাল। তবে সকালের শুভ সময়ে স্নান করা শাস্ত্রসম্মত ও শ্রেষ্ঠ। তাই সূর্যোদয়ের অনেক আগে থেকেই সাগরে ডুব দিয়ে পুণ্য অর্জনে ব্যস্ত সন্ন্যাসী থেকে সাধারণ মানুষ সকলেই। কুম্ভ মেলায় গিয়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু গঙ্গাসাগরের মতো এত বৃহত্তর মেলাতে কোথাও কোনো বিশৃঙ্খলার লেশমাত্র নেই। কেন্দ্রের তরফ থেকে কোনও আর্থিক সাহায্য মেলে না, সবটা সামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রত্যেক বছরের মতো এবারও পুণ্যার্থীরা বলছেন, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার।

 

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...