Sunday, April 5, 2026

থাইল্যান্ডে রেল দুর্ঘটনা, ক্রেন ভেঙে লাইনচ্যুত ট্রেন! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কমপক্ষে ২২ জন নিহত হয়। নাখোন রাচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থাচাপন চিন্নাওং এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন এই ঘটনায় ২২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার সকালে ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বে নাখোন রাচাসিমা প্রদেশের শিখিও জেলায় উবোন রাচাথানি প্রদেশের দিকে একটি ট্রেনে যাওয়ার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ‌একটি দ্রুত গতির রেল প্রকল্পে কাজ করার জন্য একটি ক্রেন ব্যবহার করা হচ্ছিল আর সেটাই হঠাৎ ভেঙে পড়ে এবং পাশ দিয়ে যাওয়া ট্রেনটিকে ধাক্কা দেয়। নিমেষের মধ্যেই ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেটাতে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে খবর আগুন নিভে গেলেও উদ্ধার কাজ চলছে। নাখোন রাচাসিমার জনসংযোগ বিভাগ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনে কতজন যাত্রী ছিলেন সেটা যদিও স্পষ্ট নয়।

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...