Tuesday, March 17, 2026

জালনোট-আগ্নেয়াস্ত্রসহ মুর্শিদাবাদে গ্রেফতার ৩

Date:

Share post:

অস্ত্র পাচার রোধে বড় সাফল্য মুর্শিদাবাদ পুলিশের। বুধবার রাতে জাল নোট, কার্তুজ ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের স্পেশাল অপারেশনাল গ্রুপ (Special Operational Group)। ধৃতদের কাছ থেকে ৩০০ রাউন্ড গুলি, দুটি ইম্প্রোভাইজড পিস্তল, ম্যাগাজিন সহ ১০ হাজার টাকার জাল ভারতীয় নোট উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের নাম কওসর আলি, রফিকুল মণ্ডল ওরফে রফি এবং সাকিরুল শেখ।

মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান বলেন, ‘গতকাল আনুমানিক সাড়ে ৪টে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে আমরা হানা দিয়েছিলাম। তল্লাশি চালিয়ে আমরা তিনজনকে আটক করি। তাদের কাছ থেকে দুটো সেভেন এমএম পিস্তর, ৪টে খালি ম্যাগাজিন, ৩০০ রাউন্ড কার্জুজ ও ১০ হাজার টাকার জালনোট উদ্ধার করি। আরও তথ্য জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের হেফাজতে পেলে আরও কিছু জানা যাবে। কোথা থেকে অস্ত্র আসছিল, কাকে বিক্রির ছক ছিল, সবই জানা যাবে। রফিকুল মণ্ডলের নামে বহরমপুর থানায় আগেও একটা অস্ত্র আইনে মামলা রয়েছে। ধৃতদের মধ্যে দুজন বাইকে করে আসছিল, একজন বাসে করে। গত ৬ মাসে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। বেশি লোককে ধরে বেশি তথ্য জানার চেষ্টা করছি।’ আরও পড়ুন: মাঝরাতে গুলির শব্দে আতঙ্ক জলপাইগুড়ি শহরে

ধৃতদের দু’জনের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় এবং এক জনের বাড়ি ইসলামপুর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে দু’টি পিস্তল এবং ৩০০ রাউন্ড গুলি, ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকা থেকে আনা হয়েছিল। মুর্শিদাবাদের ডোমকল-সহ বিভিন্ন এলাকায় নিজেদের কারবার চালানোর উদ্দেশ্যেই তারা এগুলি মজুত করেছিল বলে অনুমান করা হচ্ছে। ​বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...