Saturday, June 27, 2026

মাঝরাতে গুলির শব্দে আতঙ্ক জলপাইগুড়ি শহরে

Date:

Share post:

গভীর রাতে শুটআউটে (Midnight Gunshots) আতঙ্ক ছড়াল জলপাইগুড়ি শহরজুড়ে। বুধবার ভোররাতে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় দু’রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। তবে গুলির আঘাতে একটি বাড়ির কাঁচের দরজা ভেঙে গুলি ভিতরে ঢুকেছে বলে অভিযোগ। পাশাপাশি একটি চারচাকা গাড়ির কাচ ফুটো হয়ে গিয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে সমাজপাড়া এলাকায় গুলির শব্দ শোনা গেলেও কী উদ্দেশ্যে এই গুলি চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আরও পড়ুন: কেরলের SAI হস্টেলে দুই নাবালিকা খেলোয়াড়ের রহস্যমৃত্যু

এ প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, এই ঘটনায় শহরবাসীর আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। তবে ঘটনার সঙ্গে যুক্ত সকলকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানানো হবে। পাশাপাশি, গভীর রাত পর্যন্ত এলাকায় আড্ডা ও দোকানপাট খোলা থাকা কোনওভাবেই কাম্য নয় বলেও তিনি মত প্রকাশ করেন। অন্যদিকে, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, সমাজপাড়া এলাকায় গভীর রাতে দু’রাউন্ড শূন্যে গুলি চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...