Saturday, June 27, 2026

শীতের দুপুরে বড়বাজারে অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে দমকলের ৫টি ইঞ্জিন

Date:

Share post:

ফের বড়বাজারে অগ্নিকাণ্ড (Fire)। বৃহস্পতিবার, বড়বাজারের (Burabazar) বনফিল্ড রোডের কাছে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় হওয়ায় আতঙ্ক ছড়ায়। দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিন দুপুর ২টো ৪০ নাগাদ কলকাতার বড়বাজারের (Burabazar) বনফিল্ড রোডের কাছে একটি অ্যাসিডের গোডাউন (Godown) আগুন লাগে। দমকলের (Fire Bridged) ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। উপরে আটকে পড়া ব্যক্তিদের নামিয়ে এনেছে দমকল।

ব্যবসায়ীরা জানিয়েছেন, হঠাৎই ওই গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ঘিঞ্জি এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। রাসায়নিকের গুদাম হওয়ায় আশপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে দমকল তৎপরতার সঙ্গে কাজ করে।রায়াসনিকের গুদাম হওয়ায় বিষাক্ত গ্যাসও বার হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে ফোম ব্যবহার করে আগুন নেভান দমকলকর্মীরা। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...