Saturday, June 27, 2026

পুরো নিয়ম মেনে হচ্ছে না আইএসএল, শর্ত দিয়েই স্লট দিল এএফসি

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই ঘটা করে আইএসএল(ISL) শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে এআইএফএফ(AIFF)। কিন্তু এখনও লিগের সূচি এখনও প্রকাশ করা হয়নি। এমনকি এই লিগকে আদৌও এএফসি(AFC) অনুমোদন দেবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা আইএসএলকে স্বীকৃতি দিল শর্তসাপেক্ষে।

ফেডারেশনের অনুরোধ মেনে এবারের আইএসএল(ISL) বিজয়ী ও সুপার কাপ বিজয়ীদের স্লট দিচ্ছে এএফসি (AFC)। তবে সরাসরি মূলপর্বে নয়, যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে ভারতের চ্যাম্পিয়ন ক্লাবগুলিকে। ফলে আইএসএল লিগ শিল্ড বা আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হলেও সরাসরি এসিএল টু বা এএফসি কাপে সরাসরি খেলতে পারবে না।

নিয়ম অনুসারে, যে কোনও দেশের সর্বোচ্চ লিগকে এএফসি-র অনুমোদন পেতে হলে ন্যূনতম ২৪টি করে ম্যাচ খেলতে হয়।  জটিলতার কারণে অনেক দেরিতে লিগ আয়োজন হচ্ছে এবং কাটছাঁট করে ছোট আকারে তা করতে হচ্ছে।  সব মিলিয়ে ৯১টি ম্যাচ হচ্ছে। প্রত্যেকটি দল একবার করে প্রতিপক্ষকে খেলবে।এএফসির শর্ত এ বারের সংক্ষিপ্ত আইএসএলে পূরণ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এএফসি কিছুটা নমনীয় হচ্ছে।

আইএসএল পরিচালনা করার জন্য গভর্নিং কাউন্সিল গঠন করতে করার কথা জানা গিয়েছে। যারা লিগ পরিচালনা করবেন।  ফেডারেশনের পক্ষে দু’জনের ভেটো থাকবে। আর তাতেই ক্লাবগুলি অসন্তুষ্ট।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...