মাঝরাতে সিলিন্ডার বিস্ফোরণে মৃত তিন শিশু-সহ ৬

তেলেঙ্গানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder blast) তিন শিশু-সহ ৬ জনের মৃত্যর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সিরমাউর জেলার ঘানদুরি গ্রামে। বুধবার গভীর রাতে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। নিমেষের মধ্যেই পাশাপাশি একাধিক বাড়িতে আগুন ধরে যায়। এদিনের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে আগুন লেগে যায় একাধিক বাড়িতে। দুর্ভাগ্যবশত ঘুমের মধ্যেই ভিতরে আটকে পড়ে অগ্নিদগ্ধ এবং শ্বাসরুদ্ধ ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Sponsored

এদিনের ঘটনায় মৃত্যু হয়েছে নরেশ কুমার (৫০) ও তাঁর স্ত্রী তৃপ্তির (৪৪), কবিতা (৩৬) এবং তিন শিশু ১৩ বছরের কির্তীকা ও সারিকা এবং ৩ বছরের কার্তিকের। তেলেঙ্গানার ওই গ্রামে এখন মাঘি উৎসব চলছে বলে আত্মীয়-বন্ধুরা একসাথে হয়ে সেই অনুষ্ঠান উদযাপন করছিলেন। তাই দুর্ঘটনার সময় বাড়িতে ৮-১০ জন ছিলেন। বাকিরা পালিয়ে গেলেও তিন শিশু-সহ ৬ জন আটকে যায়। গোয়ালে থাকা দু’টি গরু এবং একটি বাছুর মারা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: রণক্ষেত্র চাকুলিয়া! SIR-এর নামে হয়রানির অভিযোগে ভাঙচুর BDO অফিসে
Sponsored

সূত্রের খবর, রাত তিনটে নাগাদ বিস্ফোরণের সময় সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মুহূর্তে বাড়িগুলিতে আগুন লেগে যায় এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই ঘটনা ঘটেছে। কিন্তু ঠিক কীভাবে বিস্ফোরণ হল সেটা এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীরাই পুলিশ ও দমকলে খবর দেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ভস্মীভূত হয়ে যায় একাধিক বাড়ি। একজন আহত ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
