Monday, April 6, 2026

বৃহস্পতির সকালে শীত-কুয়াশার ওপেনিং ইনিংস, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা 

Date:

Share post:

পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায় ঠান্ডার দাপট থাকলেও ‘ফিল লাইক টেম্পারেচার’ অনেকটাই কম অনুভূত হচ্ছে। তার সঙ্গে দোসর আবার কুয়াশা। উইকেন্ডে জাঁকিয়ে শীত থাকবে। উত্তর-পশ্চিম থেকে ক্রমাগত শীতল হাওয়া ঢুকছে।হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকছে। সকালের কুয়াশা বেলা বাড়তেই আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ঘন কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। সামান্য কমে কলকাতা তাপমাত্রা আজ ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরের ৫ জেলায় কুয়াশা বাড়বে উইকন্ডে।

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...