Tuesday, April 28, 2026

সিপিএম-এর হার্মাদরাই বিজেপির জল্লাদ, শুধু জার্সি বদলেছে: মেদিনীপুরে তীব্র আক্রমণ অভিষেকের, বাঁধলেন টার্গেট

Date:

Share post:

“বোতল নতুন, মদ পুরনো। জার্সি পাল্টেছে। আগে সিপিএমের (CPIM) হার্মাদ ছিল, আজ বিজেপির জল্লাদ।“ শুক্রবার, মেদিনীপুরের সভা থেকে এক তিরে বাম-বিজেপি (BJP)-কে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের কর্মী-সমর্থকদের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বার্তা, “১৫-০ তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হার্মাদ রয়েছে, সব ক’টাকে বিদায় দিতে হবে।“

এদিন বক্তব্যের প্রথম থেকেই সিপিএম ও বিজেপি-তে একযোগে নিশানা করেন অভিষেক। বাম জমানার কুখ্যাত নেতাদের নাম ধরে আক্রমণ করেন তৃণমূলের সেনাপতি। তাঁর কথায়, “যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ করছে, ৩৪ বছর মানুষকে অত্যাচার করেছে, আজ তারা বিজেপির নেতা! বোতল নতুন, মদ পুরনো। জার্সি পাল্টেছে। আগে সিপিএমের হার্মাদ ছিল, আজ বিজেপির জল্লাদ।“ অভিষেক বলেন, “মেদিনীপুরে যদি কোনও বুথে, কোনও বিধানসভায় বিজেপির কোনও নেতা লিড পায়, তা হলে এই সিপিএমের হার্মাদগুলিকে অক্সিজেন দেওয়া হবে। এটা মাথায় রাখতে হবে।“

গেরুয়া শিবিরকে কটক্ষ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কী? নীচে সিপিএমের হার্মাদ আর উপরে বিজেপির গদ্দার, যারা এক সময় সিপিএম করে বাংলার হাজার হাজার মানুষকে ভীত সন্ত্রস্ত করে। এই মেদিনীপুরের মাটিতে গত ২৫ বছরে কংগ্রেস, পরে তৃণমূলের কর্মীদের অত্যাচার করেছে। পুকুরে বিষ, ঘরবন্ধ, ঘরে আগুন লাগিয়ে দেওয়া। আমরা সে সব দেখেছি।“
আরও খবরSIR-এর নামে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা! বিজেপি-কমিশনকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর, শান্তিবজায় রাখার আবেদন

তৃণমূলের সেনাপতির অভিযোগ, “আজ বিজেপিতে কারা রয়েছে? শালবিতে দেবাশিস রায়, যে সুশান্ত ঘোষের অফিস দেখাশোনা করত। সে বিজেপির বুথ সভাপতি। কেশপুরে তন্ময় ঘোষ। সে সিপিএমের ব্লকের সভাপতি। এখন বিজেপির জেলা কমিটির মেম্বার। তন্ময় ঘোষের ভাই সুবীর ঘোষ, যে দাদাকে টপকে যায়। তড়িৎ খাটুয়া বেনাচাপড়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত এখন বিজেপি নেতা। মহাদেব প্রামাণিক সিপিএমের প্রাক্তন যুব নেতা, বেনাচাপড়া খুনের অন্যতম অভিযুক্ত, এখন বিজেপির কার্যকর্তা। চন্দ্রকোণায় সুকান্ত দলুই, ঘাটালের বিধায়ক নিজেই রয়েছে, শীতল কপাট। তাঁর বিরুদ্ধে একাধিক সন্ত্রাস, হত্যার এফআইআর হয়েছে। মেদিনীপুরের সুকুর আলি, নাম মনে আছে? তার ছেলে হাসরাফ আলি, মেদিনীপুর শহরের নেতা। গড়বেতার তপন ঘোষ, সুশান্তের ডান হাত এখন বিজেপিকে মদত দেয়। মেদিনীপুরে এই হল বিজেপির চেহারা।“

এর পরেই বিধানসভার টার্গেট বেঁধে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “যে মা-মাটি-মানুষের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছে এই জেলার মানুষ।  গত বিধানসভা ভোটে ১৫টির মধ্যে ১৩টি আসনে জিতিয়ে জয়যুক্ত করেছিলেন। খড়্গপুর সদর আর ঘাটালে অল্প কিছুর ব্যবধানে আমাদের প্রার্থী পরাজিত হন। এ বার অঙ্গীকার নিতে হবে, ১২-৩ নয়। ১৫-০ তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হার্মাদ রয়েছে, সব ক’টাকে বিদায় দিতে হবে।“

Related articles

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...